গ্রামছাড়া এক আদিবাসীর কলমে
এই কবিতা আদতে পঞ্চমহলি ভিলি ভাষার এক কবির অন্তরে পাক খেতে থাকা দ্বন্দ্বের দ্যোতনা। পেটের দায়ে গাঁয়ের মাটি ছেড়ে আসা যে প্রাণ শহরের প্রান্তে দমবন্ধ অস্তিত্বে বিপন্ন, সে কি এখানেই আটকা পড়ে থাকবে আজীবন, নাকি সব ছেড়ে সে ফিরে যাবে গ্রামে?















































