জলের স্বপ্নে বিভোর চাষিরা খাবি খাচ্ছেন আকণ্ঠ ঋণে
অন্ধ্রপ্রদেশের অনন্তপুর থেকে উঠে আসা প্রতিবেদনটি কুড়ি বছর আগে এই মাসেই প্রকাশিত হয় দ্য হিন্দু পত্রিকায়। এই মুহূর্তে জলসংকট যেমন যেমন ভয়াবহ আকার ধারণ করছে, তারই সঙ্গে পাল্লা দিয়ে বোরওয়েল খোদাইয়ের যন্ত্র আর জলসন্ধানী দৈবজ্ঞদের দর্শন মিলছে। এইসব দেখেশুনে আমরা পুরোনো লেখাটার শরণাপন্ন হলাম


































