ভোট দেওয়ার যোগ্য, কিন্তু আধার-যোগ্য নয়
কুষ্ঠরোগের কারণে পার্বতী দেবীর আঙুল ক্ষয়ে গেছে। সেই কারণে লখনউ-এর এই জঞ্জাল-কর্মী এবং তাঁর মত হাজার হাজার মানুষ আধার কার্ড করাতে পারেন না। ফলত তাঁরা প্রতিবন্ধী পেনশন এবং রেশন তুলতে পারছেন না



কুষ্ঠরোগের কারণে পার্বতী দেবীর আঙুল ক্ষয়ে গেছে। সেই কারণে লখনউ-এর এই জঞ্জাল-কর্মী এবং তাঁর মত হাজার হাজার মানুষ আধার কার্ড করাতে পারেন না। ফলত তাঁরা প্রতিবন্ধী পেনশন এবং রেশন তুলতে পারছেন না
নম্বর না মেলা, ভুল ছবি, উধাও হয়ে যাওয়া নাম, আঙুলের ছাপ নিয়ে গোলযোগ – অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলায় আধার তার খেল দেখাচ্ছে। এর ফল ভুগতে হচ্ছে বিপিএল-তালিকায় থাকা মানুষদের, তাঁরা মাসের পর মাস রেশন সংগ্রহ করতে পারছেন না
নিজেদের কঠিন শ্রমের মজুরি না পেয়ে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম জেলার এমজিএনরেগা কর্মীরা বুঝতে পারছেন যে সম্পদের অধিষ্ঠাত্রী দেবীর অনুকরণে নাম হলেও আধারের গণ্ডগোলের হাত থেকে রেহাই পাওয়া যায় না
বেঙ্গালুরুর বস্তিগুলির বয়োজ্যেষ্ঠ নাগরিক, দেশান্তরি তথা অভিবাসী মানুষ, দিন মজুর, এমনকি শিশুরাও আঙুলের ছাপে গরমিলের জন্য প্রাপ্য রেশন থেকে বঞ্চিত – আধারের সঙ্গে তাদের এই নিরন্তর সংগ্রামে অবশ্যই আধার হামেশা জয়ী হয়
“আমার নাম ইন্দু, কিন্তু আমার প্রথম আধার কার্ডটি সেটাকে ‘হিন্দু’ করে দিয়েছিল। তাই আমি একটি নতুন কার্ডের জন্য আবেদন করেছিলাম [সংশোধন করতে চেয়ে], কিন্তু তারা আবারও সেই ‘হিন্দু’ লিখে রেখেছে।” অতএব, ১০ বছর বয়সী দলিত বালিকা জে. ইন্দু এবং আমাদাগুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অন্য চারজন শিক্ষার্থী এই বছর তাদের প্রাপ্য শিক্ষা বৃত্তি পাবে না। কারণ তাদের নামের বানানগুলি আধার কার্ডে ভুল মুদ্রিত হয়েছে।

একটি অনন্য সনাক্তকারী সংখ্যার মধ্যমে, “কার্যকরী এবং স্বচ্ছ” উপায়ে ভারতীয় নাগরিকদের ভর্তুকি, অনুদান, ভাতা, এবং অন্যান্য পরিষেবা প্রদানই আধার আইনের লক্ষ্য। এই আইনের অধীনে স্থাপিত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) অর্থাৎ বিশিষ্ট পরিচয়সংখ্যা প্রদানকারী কর্তৃপক্ষ ভারতের সকল নাগরিককে আধার সংখ্যার জন্য পঞ্জিকরণে সহায়তা, তাদের পরিচয় সংক্রান্ত দস্তাবেজ যাচাই, আধার সংখ্যা প্রদান, এবং ব্যক্তি দ্বারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে প্রদত্ত তথ্যের প্রামাণ্যতা বিচার করার জন্য দায়বদ্ধ।
বাংলা অনুবাদ: স্মিতা খাটোর
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/আধার-ব্যবস্থার-জয়-মানুষের-হার