
SANGUR, PUNJAB
|FRI, NOV 01, 2024
যাঁদের মেহনতে মুখর সব পালা-পরব
পুরাগাথা, প্রকৃতি ও দৈবত্ব, ঋতুবদল, ফসল তোলার আনন্দ – এই সবকিছুর উদযাপন ঘিরেই তো ভারতের পালা-পরব। পার্বণের টানে একজোট হয় বিবিধ সম্প্রদায়, অনন্য সব উদ্যোগে মুছে যায় ধর্মীয় বিভেদ, ভেঙে যায় লিঙ্গ ও জাতপাতের কাঁটাতার। উৎসব একদিকে যেমন পরম্পরার বহমান স্রোত, অন্যদিকে অবিরাম দৈনন্দিন শ্রমজীবনের একঘেয়েমির মাঝে একঝলক অবকাশও বটে। ভোজ-মচ্ছব, নাচ-গান-বাজনা আর বন্দনা-ইবাদত সম্ভবপর হয় হাজারো জনগোষ্ঠীর অসংখ্য শিল্পী-কারিগরের বিপুল শ্রমে। পারি'র এই কাহিনি সংকলন এমনই সব পালা-পার্বণের সাতকাহন
Author
Translation
39. পট্টন কোডলির পীতবরণ মেঘের পিছু পিছু
বার্ষিক বিট্ঠল বীরদেব যাত্রায় যে আমোদ ও বিশ্বাসে ঝলমলিয়ে ওঠে চারদিক, এই চিত্র-প্রতিবেদনে সেটাই ফুটে উঠেছে রং ও শব্দের মিশেলে। প্রতিবছর অক্টোবর মাস নাগাদ এই উৎসবে মিলিত হন ধাঙ্গর আর কুরুবা রাখালিয়া সম্প্রদায়ের অসংখ্য মানুষজন
38. ‘আম্মা রাগ করে সাগরে চলে যান’
তামিল মাস মাসি পড়লেই দেবী কান্নিয়াম্মাকে তুষ্ট করে তাঁকে ঘরে আনতে চেন্নাইয়ের উপকণ্ঠে মামল্লাপুরম সৈকতে জড়ো হন ইরুলার সম্প্রদায়ের মানুষরা। জলের ধার ধরে সারি বেঁধে পুরোহিতরা বিয়ে দেওয়া, নামকরণ, বা আশীর্বাদ বিতরণ ইত্যাদি নানান আচার সম্পন্ন করেন
37. গাংগ্রেল গাঁয়ের বাস্তুহারা দেবীর বিশ্বাসে অটল ভক্তরা
ছত্তিশগড়ের দক্ষিণাঞ্চলে সারাদিনব্যাপী গাংগ্রেল মাদাই পরবে সামিল হন সমগ্র রাজ্য থেকে আসা গোণ্ড আদিবাসী সমাজের মানুষেরা
36. শক্তি আর সত্তা পরিচিতির উদযাপনে উগাড়ি উৎসব
উগাড়ি উৎসব আয়োজনের দায়িত্বে থাকেন অন্ধ্রপ্রদেশের মেদাপুরম গ্রামের মাদিগা সম্প্রদায়ের মানুষজন। আদতে তাঁরাই দৈব প্রতিমাটি এই গ্রামে নিয়ে এসেছিলেন
35. জেলেসমাজকে নিরাপদে রাখেন আথিপাত্তুর মূর্তিকর
তিরুভাল্লুর জেলার মৎস্যজীবীদের উপাস্য দেবতা কান্নিসামির মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেন দিল্লি আন্না। ধানের খড়, তুষ আর মাটি দিয়ে তৈরি হয় মূর্তি, যে উপকরণগুলি বর্তমানে জোগাড় করা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে এই অঞ্চলের দ্রুত নগরায়নের কারণে
34. ‘আমাদের মৃন্ময়ীমূর্তির জায়গা নিয়েছে পাষাণ’
পরমপ্রিয় ঠাকুরানির উপাসনা ও উদযাপনের চিরাচরিত আদব-কায়দা কেমন করে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, তারই সাক্ষী থাকছেন তামিলনাড়ুর বাঙ্গালামেডু গাঁয়ের ইরুলার সম্প্রদায়ের মানুষজন
33. তুলুনাড়ুর আসমানে সংহতির আতসবাজি
রং, শব্দ ও আলোয় ধর্মীয় আচার-অনুষ্ঠান ভরিয়ে তোলেন মুসলিম আতবাজি কারিগরেরা। অসংখ্য সংহতিমূলক ধারার ঠিকানা কর্ণাটকের তুলুনাড়ু অঞ্চল, তেমনই একটি ধারা নিয়ে এই ফিল্ম
32. সাঁওতাল পরবে চদর বাঁধনি পুতুলনাচ
বীরভূমের তরুণ আদিবাসী কৃষক তপন মুর্মু বাঁদনা পরব চলাকালীন তাঁদের সমাজের ঐতিহ্যবাহী পুতুলনাচ দেখালেন – এই শিল্প ঘিরে বর্তমান প্রজন্মের মধ্যে উৎসাহের অভাব তাঁকে ভাবায়
31. মাজুলির সত্রগুলিতে রাস মহোৎসব
এই বার্ষিক উৎসবটির জন্য অসমে অপেক্ষা থাকে সারা বছর, পালন করা হয় অজস্র জায়গায়। কিন্তু অভিবাসন আর নতুন প্রজন্মের মধ্যে উৎসাহের অভাবে আজকাল শিল্পী খুঁজে বার করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে
30. তুলুনাড়ুর ভূত-পরব বহন করছে সমন্বয়ের সাক্ষ্য
আরবসাগরের উপকূলে কর্ণাটকের এই অঞ্চলে ভূত পুজোয় এসে জড়ো হন বিবিধ সম্প্রদায়ের মানুষ। এই জাতীয় আচারানুষ্ঠানে নিজের বাজনদারের দল নিয়ে সংগীত পরিবেশন করেন সৈয়দ নাসির। ফিল্মটি এই সাংস্কৃতিক ঐতিহ্যকে ঘিরেই
29. লাদাখে উদযাপিত সাগা দাওয়া পরব
তিব্বতী বৌদ্ধদের কাছে এ উৎসবের গুরুত্ব অসীম; ডঙ্কা ও ভেরীর তালে তালে একত্রিত হয় হানলে নদী উপত্যকার ছটি গ্রাম
28. বস্তার: বাঁশের বন্দুকে বুনোফলের ছররা
ছত্তিশগড়ের বাৎসরিক গোঞ্চা পরবে স্থানীয় আদিবাসীদের গার্ড অফ অনারের পন্থাটি সত্যিই অনন্য
27. সাইনগর দরগার কাছে বিরাজমান খুদে গণেশ ঠাকুর
উৎসবের পালা মেটার পরেও টানা কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে অন্ধ্রপ্রদেশেরর অনন্তপুর শহরের কচিকাঁচাদের প্রিয় পার্বণ বিনায়ক চভিথি
26. আশি বছর পেরিয়ে আজও তাঁর পিদিমের আলোয় উজ্জ্বল দীপাবলি
সারাজীবনে অসংখ্য প্রদীপ বানিয়েছেন এস. পরদেশম, দীপাবলির লগ্নে আলোকিত হয়েছে অসংখ্য গেরস্থালি। ৯২ বছর বয়সী এই মৃৎশিল্পী ছাড়া বিশাখাপত্তনমের কুম্মারি ভীঢিতে উৎসবের জন্য মাটির দিয়া বানাতে পারেন এমন আর কেউই বেঁচে নেই
25. মহরমের বিষাদ-শোকে জারিত সুরু উপত্যকার ফুল-বাগিচা
লাদাখের কার্গিল জেলার তাই সুরু গ্রামের শিয়া মুসলিম সমাজে নির্ধারিত কালপর্ব জুড়ে পালিত হয় শোকের পরব মহরম। অবশ্য এই পরব শিশুর দল, বিশেষ করে খুদে খুদে মেয়েদের জন্য নিজেদের সঙ্গীসাথীর সঙ্গে মোলাকাত আর গল্পগাছার ফুরসতও এনে দেয়
24. গুজরাত: সংক্রান্তির আকাশে ওড়ে কাদের মেহনতে রাঙানো ঘুড়ি?
খাম্বাত ও আহমেদাবাদের আকাশ যাঁদের মেহনতের রঙে রঙমশালের মতো উজ্জ্বল হয়ে ওঠে, ঘুড়ি-শিল্পের সঙ্গে যুক্ত সেই মহিলা-কারিগরদের জীবনগুলো যেন বড়োই বেরঙিন
23. ঢাকের বোলে পেটের খিদের সুর
দুর্গাপুজো শুরু হবে ১১ই অক্টোবর, কিন্তু ইতিমধ্যেই আগরতলার ঢাকিদের ঢাকে কাঠি পড়ে গেছে। বছরের বাকি সময়টা তাঁরা রিকশা চালিয়ে, সবজি বেচে, চাষের কাজ করে, জলের কল মেরামতি করে অথবা ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে পেট ভরান
21. গুলবাগিচায় বিকশিত শত পুষ্প
শীতকালে অনুষ্ঠিত স্মরণ-উৎসবে ছত্তিশগড়ের গোণ্ড জনজাতির নারী ও পুরুষেরা দল বেঁধে চলেছেন রেলা গানের সঙ্গে সঙ্গে হুলকি মান্দ্রি আর কোলাং নাচের জমায়েতে
20. ভাইজাগের মূর্তিকর কুমোরদের বিসর্জন ঋণের দরিয়ায়
উৎসবের মরসুমেই সবথেকে বেশি রোজগার করেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরের মৃৎশিল্পীরা। কাজ শুরু হয় এই সপ্তাহের গণেশ চতুর্থী থেকে। কিন্তু এবছর গণেশ মূর্তি বা অন্যান্য জিনিসের একটিও থোক বায়না পাননি তাঁরা
19. লকডাউনে স্তব্ধ কুমোরের চাকা
দিল্লির উত্তম নগরের কুম্ভকারদের জন্য এই সপ্তাহে শুরু হওয়া গণেশ চতুর্থী, তারপরে দুর্গা পুজো ও দীপাবলির সময়টাই সবচাইতে পয়মন্ত ছিল এককালে। কচ্ছ এবং পশ্চিমবঙ্গের কুম্ভকারদের মতোই এই মন্দার বাজারে তাঁদেরও নাভিশ্বাস উঠেছে
18. দৈব নৃত্যে অলৌকিক ইশারা
কর্ণাটকের দক্ষিণ কন্নড় ও উদুপি জেলায় শিল্পীরা দলিত সম্প্রদায়ের বিস্মৃত নায়কদের ভূমিকায় অবতীর্ণ হয়ে দ্বন্দ্ব-বিবাদের মীমাংসা করেন এবং মনশুদ্ধির সুযোগ করে দেন বহু শতাব্দী ধরে চলে আসা আচার নির্ভর এই অনুষ্ঠানে
17. ওড়িশায় শস্যবীজ উদযাপন পরব
ওড়িশার কন্ধমাল জেলার আদিবাসী মহিলারা বংশ পরম্পরায় দেশজ বীজ সংরক্ষণ করে আসছেন, প্রতিবছর একটি বার্ষিক উৎসবে তাঁরা মিলিত হয়ে আচার অনুষ্ঠান ও উদযাপনের মাধ্যমে বীজ বিনিময় করেন
16. সূর্যপেটের ‘গণদেবতা’
তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের গ্রামাঞ্চল থেকে হাজারে হাজারে তীর্থযাত্রী এসে জড়ো হন হজরত জনপাক শহীদের উরস উদ্যাপনে – দরগার প্রতি জাগ্রত বিশ্বাসে আসেন অনেকে, কেউ কেউ আবার আসেন এই উপলক্ষ্যে খানিক ভালো ব্যবসার টানে
15. পোতুরাজুর ক্রুদ্ধ ভয়াল নাচ আর চাবুকের মার
প্রতি বছর বোনালু উৎসবের সময় হায়দরাবাদের অটো পার্টস ডিলার পোসানি অশ্বিন পোতুরাজুতে রূপান্তরিত হন। লোকবিশ্বাস মতে অসুখ দূর করতে পারদর্শী পোতুরাজু কোনো মানুষের ওপর ভর করে জনতাকে আশীর্বাদ দেন, মুগ্ধ করে রাখেন দৈবী মহিমায়
14. ধূলপেটের মূর্তিকরদের কথা
গণেশ চতুর্থীর বেশ কয়েকমাস ঝাঁকে ঝাঁকে পরিযায়ী কারিগররা মূর্তি বানানোর কাজ নিয়ে হায়দ্রাবাদ শহরে চলে আসেন। তাঁরা বলছেন যে বাজারে নানা সস্তা বিকল্প এসে পড়ায় এখন আর আগের মতো নিয়মিত কাজ জোটে না তাঁদের
13. মাদুরাইয়ের খোদ ঈশ্বরের দর্জিরা
আজ – ২২শে এপ্রিল – মাদুরাইয়ের ঐতিহাসিক আজহাগার উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে থাকবে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা যেখানে উপাসকেরা রঙবাহারি পোশাকে সেজে উঠবেন। কিন্তু কাদের হাতে তৈরি হচ্ছে এই পোশাক - সেই প্রশ্নটিও কিন্তু কম কৌতূহলোদ্দীপক নয়
12. এক ওয়ারলি জনপদে বিগত দীপাবলির স্মৃতি
আতসবাজির রোশনাই, শহুরে আলোর থেকে অনেক দূরে মুম্বইয়ের বাইরে একটি আদিবাসী পাড়ায় আমার পরিবার চিরাচরিত খাবার দাবার, জনগোষ্ঠীর কৌম আচার, প্রকৃতিকে শ্রদ্ধা নিবেদন করা এবং নির্ভেজাল আনন্দের মধ্যে দীপাবলি পালন করল আর পাঁচটা বছরের মতোই
11. বদলে যাওয়া অযোধ্যায় ভোল বদলাচ্ছে রামকথাও
দশেরার মাসে স্টেজ থেকে স্টেজে ছুটে বেড়ায় রামকথার দল, মাস ফুরোলেই আবার ফেরত নিজ নিজ কাজে। তারই মধ্যে মহাকাব্যের কথকতায় ছাপ ফেলে যায় সমকালীন রাজনীতি
9. গণেশ মূর্তি গড়ায় বাংলা বরোদার মেলবন্ধন
পশ্চিমবঙ্গ থেকে আগত অভিবাসী শিল্পীরা বদোদারায় এসেছেন মূর্তি তৈরির কাজে মেলবন্ধন ঘটাতে, তপন মণ্ডলের মতো কেউ বা নিজেই মূর্তি তৈরির কর্মশালা খুলে নাম করেছেন, আবার কেউ কেউ এরই পাশাপাশি খেতমজুরি করে, বাড়িঘর রং করে বা অন্য কোনোভাবে রুজি জুটিয়েছেন
8. সেমারগাঁওয়ে আদি-পিতামাতাদের মিলনোৎসব
প্রতি চার বছরে, গোণ্ড আদিবাসীরা ছত্তিশগড়ের সেমারগাঁও গ্রামে, কৌম দেবদেবীদের নিয়ে তাঁদের আদি-পিতামাতাদের প্রতি উৎসর্গীকৃত এক বর্ণাঢ্য উৎসবে সমবেত হয়ে তাঁদের কাছে জীবনের পদনির্দেশ চান। ‘মৃতদের’ জন্য এমন এক অভিনব স্থান তাঁদের সমাজে আছে
7. নিয়মগিরি উৎসবে সমবেত উদযাপন
ওড়িশার নিয়মগিরি মালভূমি জুড়ে ডোঙ্গরিয়া কোন্ধ আদিবাসীদের নিবাস। প্রতিবছর একটি আনন্দ উৎসবকে কেন্দ্র করে তাঁরা একত্রিত হন। খনি-খননের বিপন্নতা থেকে নিজেদের মাটি রক্ষা করা কতটা আবশ্যক, এই উদযাপন ভূমিসন্তানদের সেই কথাটাও মনে করিয়ে দেয়
6. ‘একদিন সমাজে আমাদেরও ঠাঁই হবে’
২৫শে এপ্রিল শেষ হল তামিলনাড়ুর কূভাগাম উত্সব। প্রতিবারের মতো যোগ দিয়েছিলেন অসংখ্য ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী মানুষ। সামাজিক বৈষম্য, অবমাননার তোয়াক্কা না করে উৎসবের দিনগুলিতে তাঁরা মেতে ওঠেন; তাঁদের গান, নাচ, কান্না এবং প্রার্থনায় মুখর হয়ে ওঠে উৎসব
5. মহিলা হোলির সুরে মাতোয়ারা মুন্সিয়ারি
উত্তরাখণ্ডের কুমায়ন অঞ্চলে দোলের সময়টি মহিলাদের জন্য বড়ো আনন্দের। এই সময় তাঁরা নেচে গেয়ে উৎসব পালন করেন, তাঁদের গান ভেসে বেড়ায় পাহাড়ে পাহাড়ে, প্রতিধ্বনিত হতে থাকে তাঁদের সুর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে পারি-র প্রতিবেদন সংকলনের জন্য একটি ফটো স্টোরি
4. সোহরাইয়ের গান
জানুয়ারি মাসে ফসল কাটার পরবের সময় বিহারের চিরচিড়িয়া জনপদের সাঁওতাল মহিলারা তাঁদের জীবন ঘিরে গান বাঁধেন, বাদ্যযন্ত্রে সংগত করেন পুরুষেরা। চলে মহাভোজ, আর অবশ্যই অল্প-বিস্তর মহুয়া
3. কুমারটুলির অলিগলিতে
কলকাতার শতক পার করে আসা কুমোর পাড়ায় রাতভর মাটির প্রতিমা গড়ার কাজ করে চলেন মৃৎশিল্পীরা। শীঘ্রই তাঁদের সেসব প্রতিমা দুর্গা পুজোর জন্য শহর জুড়ে মণ্ডপে মণ্ডপে পাঠানোর বন্দোবস্ত করতে হবে
2. উপোস, উপাসনা ও যন্ত্রণায় উদযাপিত পুরুলিয়ার গাজন
দু'সপ্তাহের জন্য হলেও চিরাচরিত জাতবর্ণের সমীকরণ উল্টে দেয় পশ্চিমবঙ্গের গাজন
1. হোলি পরবে মেতেছেন সাহারিয়ারা
হোলি উদযাপন এবং ফসল বোনার তোড়জোড় করছেন রাজস্থানের অন্যতম দরিদ্র জেলা বারানের সাহারিয়া সম্প্রদায়ের মানুষ
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/festivals-and-the-folks-who-fashion-them-bn







































