Sindhudurg, Maharashtra
|MON, MAY 25, 2026
রাত নামে চৌকুল খামারে… কে জাগে?
পারি’র প্রতিবেদক সংকেত জৈন স্থির করেছেন সমগ্র ভারতবর্ষের অন্তত তিনশটি গ্রামে ঘুরে ঘুরে তিনি প্রতিবেদন তৈরি করবেন এবং একই সঙ্গে আরেকটি প্রকল্প বাস্তবায়িত করবেন: গ্রামীণ জীবনের যে কোনও ঘটনা বা দৃশ্যকে ঘিরে একটি আলোকচিত্র তুলবেন এবং তারপর সেই আলোকচিত্রটির থেকে একটি স্কেচ তৈরি করবেন। পারি’র এই সিরিজে এটি দ্বিতীয় প্রয়াস। স্লাইডারটি কোনও একটি দিকে টানলে আলোকচিত্রটি অথবা স্কেচটি সম্পূর্ণ দেখতে পাওয়া যাবে
Author
Translator
Translation Editor

মাঠের মধ্যে একটা গাছঘর – ছবিটা দেখে বেশ মনোরম মনে হয় বটে। আদতে, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার চৌকুল গ্রামে কৃষিকাজের মরসুম চলাকালীন এক কষ্টকর নিয়মের বাস্তবতা তুলে ধরে ছবিটি। এখানে, দেশের অন্যান্য আরও অনেক জায়গার মতো, কৃষকেরা নিজেদের চাষজমিতে এই ধরনের একটি মাচা সদৃশ নড়বড়ে উঁচু চাতালে রাতের পর রাত কাটান। রাতে খাবারের খোঁজে ফসলজমিতে হানা দেওয়া শুয়োর, হাতি ইত্যাদি বিভিন্ন বন্য প্রাণীদের তাড়ানোটাই এই বন্দোবস্তের উদ্দেশ্য।
সাওয়ান্তওয়াড়ি ব্লকের প্রায় ১৩০০ জনসংখ্যার একটি ছোটো গ্রাম চৌকুল, বন্যপ্রাণীদের সঙ্গে কঠিন মোকাবিলার করছে। ফসল রক্ষা করা তো সহজ ব্যাপার নয়। এখানে বসবাসকারী পরিবারের সদস্যরা মাচায় চেপে রাত জেগে নিজেদের ফসলের নজরদারি করেন। এই অঞ্চলে বন্য জন্তু ও মানুষের মধ্যে সংঘর্ষে মাচায় প্রহরারত চাষির প্রাণ হারানোর মতো বেশ কিছু ঘটনা ঘটেছে।
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/night-duty-on-chaukuls-farms-bn