ফাঁপা সরকারি আশ্বাসে নিরাশ প্রতিবাদী আশাকর্মীরা
বেতনবৃদ্ধি, নির্দিষ্ট সময়ে মজুরি প্রদান-সহ যাবতীয় বিষয়ে আশু সরকারি আদেশ বলবৎ করার দাবিতে মহারাষ্ট্রের ৩৬টি জেলা জুড়ে আন্দোলনে নেমেছেন হাজার হাজার মহিলা স্বাস্থ্যকর্মী যাঁরা আমাদের কাছে পরিচিত আশা নামে। মুম্বইয়ের আজাদ ময়দানে এই মহিলা স্বাস্থ্যকর্মীদের সাম্প্রতিকতম বিক্ষোভটি ২১ দিন ধরে চলেছিল, সরকারপক্ষ থেকে তাঁদের দাবিদাওয়া মেটানোর আশ্বাস দেওয়ায় বিক্ষোভটি স্থগিত হয়। গত ছ’মাসের নিরিখে এটি তৃতীয় সরকারি প্রতিশ্রুতি, কিন্তু সবই খাতায় কলমে রয়ে গেছে। আজ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে হকের লড়াইয়ে সামিল, সংহতির উদযাপনে বেনজির আশাকর্মীদের কথা পারি’র পাতায়
























