
SANGUR, PUNJAB
|WED, OCT 03, 2018
আধার: ব্যবস্থার জয়, মানুষের হার
ইউআইডিএআই কর্তৃপক্ষের গাফিলতিতে নাগরিকদের নামের বানানে অজস্র ভুলভ্রান্তি, বায়োমেট্রিক তথ্যে অসঙ্গতি, এবং অন্যান্য ত্রুটির জন্য সাধারণ মানুষ কেমন করে রেশন, প্রতিবন্ধী ভাতা, এমজিএনরেগা প্রকল্পের মজুরি, শিক্ষা-বৃত্তি এবং অন্যান্য নায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন সে নিয়ে পিপলস্ আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া, পারির আধার সংক্রান্ত একগুচ্ছ প্রতিবেদন
Author
Translator
7. ভোট দেওয়ার যোগ্য, কিন্তু আধার-যোগ্য নয়
কুষ্ঠরোগের কারণে পার্বতী দেবীর আঙুল ক্ষয়ে গেছে। সেই কারণে লখ্নৌ-এর এই জঞ্জাল-কর্মী এবং ওঁর মত হাজারো মানুষ আধার কার্ড করাতে পারেন না। ফলত তাঁরা প্রতিবন্ধী পেনশন এবং রেশন তুলতে পারেন না
6. ভুয়ো রেশন কার্ড নাকি আধার কার্ডের তথ্যে ত্রুটি?
নম্বর না মেলা, ভুল ছবি, উধাও হয়ে যাওয়া নাম, আঙুলের ছাপ নিয়ে গোলযোগ – অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলায় আধার তার খেল দেখাচ্ছে। এর ফল ভুগতে হচ্ছে বিপিএল-এর তলার মানুষদের, যাঁরা মাসের পর মাস রেশন সংগ্রহ করতে পারছেন না
5. আধার চুরি করেছে লক্ষ্মীর টাকা
নিজেদের কঠিন শ্রমের মজুরি না পেয়ে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমন জেলার এমজিএনরেগা কর্মীরা বুঝতে পারছেন যে সম্পদের অধিষ্ঠাত্রী দেবীর অনুকরণে নাম হলেও আধারের গন্ডগোলের হাত থেকে রেহাই পাওয়া যায় না
4. ‘আমাদের যেটুকু জুটত, আধার সেটাও ছিনিয়ে নিল’
উত্তরাখণ্ডের পাহাড়ী এলাকায় অবস্থিত আধার কেন্দ্রে পৌঁছানোর খরচ, নাগরিকদের নামের বানানে অজস্র ভুলভ্রান্তি এবং অন্যান্য খামতির জন্য চম্পাওয়াত জেলার অনেক বিধবা মহিলা, প্রতিবন্ধী মানুষজন এবং বৃদ্ধ-বৃদ্ধারা বহু মাস যাবৎ তাঁদের প্রাপ্য ভাতা পাচ্ছেন না
3. মানুষ চিনলেও, যন্ত্রের কাছে আপনি অচেনা
বেঙ্গালুরুর বস্তিগুলির বয়োজ্যেষ্ঠ নাগরিক, দেশান্তরি তথা অভিবাসী মানুষ, দিন মজুর, এমনকি শিশুরাও আঙুলের ছাপে গরমিলের জন্য প্রাপ্য রেশন থেকে বঞ্চিত – আধারের সঙ্গে তাদের এই নিরন্তর সংগ্রামে অবশ্যই আধার হামেশা জয়ী হয়
2. ইন্দু এবং আধার – ২য় অঙ্ক, ২য় দৃশ্য
অন্ধ্র প্রদেশের অনন্তপুরে আধার সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছোট ছোট দলিত এবং মুসলিম স্কুল পড়ুয়াদের কথা পারির প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পর কিছু সদর্থক প্রাথমিক পদক্ষেপ গৃহীত হয়েছে

আধার (আর্থিক ও অন্যান্য ভর্তুকি, সহায়তা ও পরিষেবাদির প্রত্যক্ষ বিতরণ) আইন, ২০১৬
একটি অনন্য সনাক্তকারী সংখ্যার মধ্যমে, “কার্যকরী এবং স্বচ্ছ” উপায়ে ভারতীয় নাগরিকদের ভর্তুকি, অনুদান, ভাতা, এবং অন্যান্য পরিষেবা প্রদানই আধার আইনের লক্ষ্য। এই আইনের অধীনে স্থাপিত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) অর্থাৎ বিশিষ্ট পরিচয়সংখ্যা প্রদানকারী কর্তৃপক্ষ ভারতের সকল নাগরিককে আধার সংখ্যার জন্য পঞ্জিকরণে সহায়তা, তাদের পরিচয় সংক্রান্ত দস্তাবেজ যাচাই, আধার সংখ্যা প্রদান, এবং ব্যক্তি দ্বারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে প্রদত্ত তথ্যের প্রামাণ্যতা বিচার করার জন্য দায়বদ্ধ।
মার্চ ২৬, ২০১৬ | আইন ও বিচার মন্ত্রক, ভারত সরকার
বাংলা অনুবাদ: স্মিতা খাটোর
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/আধার-ব্যবস্থার-জয়-মানুষের-হার







