“আমি খেতমজুরের কাজ ছোটোবেলা থেকেই করছি। সেই ন’বছর বয়সের আগেই,” বললেন ৫৪ বছর বয়সি কৃষিমজুর সুমন সাম্ব্রে। তিনি কোনওদিন স্কুলে যাননি। বাবার মৃত্যুর পর তিনি তাঁর মামার জমিতে কাজে লেগে যান। Top of FormBottom of Form
“ইন্দিরা গান্ধী মারা যাওবার বছরে (১৯৮৪) আমার বিয়ে হয়। আমার কত বয়স ছিল মনে নেই, হবে এই ১৬-২০,” সুমন বললেন। বিয়ে হয়েছিল বান্দু সাম্ব্রের সঙ্গে। উভয়েই নির্মাণশ্রমিকের কাজ করতেন। সুমন জানালেন, “আমি নিজের সবকটা গর্ভের সময়েই কাজ করে গেছি।”
পাঁচ বছর আগে তাঁর স্বামী আত্মহত্যা করেন। তখন সুমন আবার খেতমজুরের কাজে ফিরে আসেন। এখন তিনি তাঁর পাঁচ সন্তান - ১৫ বছরের নম্রতা, ১৭ বছরের কবিতা, ১২ বছরের গুরু, ২২ বছরের তুলসা, ২৭ বছরের সিলভিনার সঙ্গে থাকেন। সুমনের মা, নন্দা তাঁদের সঙ্গেই পালঘর জেলার উমেলা গ্রামে থাকেন।
“আমি কাজ করি কারণ আমার আর কোনও উপায় নেই। করতেই হবে,” বললেন সুমন। তিনি মালহার কোলি (মহারাষ্ট্রে তফসিলি জনজাতি হিসেবে নথিবদ্ধ) সম্প্রদায়ের মানুষ।














