કચ્છી
કારે ઊનારે સૂડલા પખી ઘેલી ગૂજરાત
આમૂં જાંભૂં ને રેણ મિઠી, સૂડલા પખી ઘેલી ગૂજરાત.
પગ પિરમાણે સૂડલા પખી કડલા ઘડાય (૨)
કાંભી એ તે હીરલા જડાઈયાં સૂડલા પખી કચ્છડો બારે માસ
કારે ઊનારે સૂડલા પખી ઘેલી ગૂજરાત
હથ પિરમાણે સૂડલા પખી મુઠીયો ઘડાય
બંગલીએ તેં હીરલા જડાઈયાં, સૂડલા પખી કચ્છડો બારે માસ
કારે ઊનારે સૂડલા પખી ઘેલી ગૂજરાત
ડોક પિરમાણે સૂડલા પખી હારલો ઘડાય
હાંસડી તે હીરલા જડાઈયાં સૂડલા પખી કચ્છડો બારે માસ
કારે ઊનારે સૂડલા પખી ઘેલી ગૂજરાત
નક પિરમાણે સૂડલા પખી નથડી ઘડાય
ડામણી તે હીરલા જડાઈયાં સૂડલા પખી કચ્છડો બારે માસ
કારે ઊનારે સૂડલા પખી ઘેલી ગૂજરાત
આમૂં જાભૂં ને રેણ મિઠી સૂડલા પખી કચ્છડો બારે માસ.
বাংলা
নিঠুর নিদয় জ্বলন ভরা জৈষ্ঠ্য বোশেখ মাসে,
পান্নারঙা টিয়ার মায়ায় গুজরাত সই ভাসে।
মরসুমে তার ঠুকরে খাওয়ার নাইরে কোনও তল,
আম, জাম আর খিরনি গাছের মিষ্টি হলুদ ফল,
সবুজ শাদাব কচ্ছের ওই চন্দনারং টিয়া।
চন্দনারং কচ্ছের ওই সবুজ সবুজ টিয়া।
দে ভরে তে দুইপা আমার কডলা-নুপূর-তোড়া,
আন তো দেখি কাম্ভি কতক মাণিক-হীরে ভরা।
সবুজ শাদাব কচ্ছের ওই চন্দনারং টিয়া।
চন্দনারং কচ্ছের ওই সবুজ সবুজ টিয়া।
নিঠুর নিদয় বড্ড কঠিন জৈষ্ঠ্য বোশেখ মাসে,
পান্নারঙা টিয়ার মায়ায় গুজরাত সই ভাসে।
আঙুল ভরে মুঠিয়ো দিয়ে সাজিয়ে দে রে সই,
আন তো দেখি বাঙ্গড়ি চূড় হীরকপানা ওই।
সবুজ শাদাব কচ্ছের ওই চন্দনারং টিয়া।
চন্দনারং কচ্ছের ওই সবুজ সবুজ টিয়া।
নিঠুর নিদয় জ্বলন ভরা জৈষ্ঠ্য বোশেখ মাসে,
পান্নারঙা টিয়ার মায়ায় গুজরাত সই ভাসে।
গলাটা মোর বড্ড ফাঁকা, হারলো গড়ে দে রে,
আন তো দেখি হাঁসড়ি কতক মাণিক-হীরে ভরে।
সবুজ শাদাব কচ্ছের ওই চন্দনারং টিয়া।
চন্দনারং কচ্ছের ওই সবুজ সবুজ টিয়া।
নিঠুর নিদয় বড্ড কঠিন জৈষ্ঠ্য বোশেখ মাসে,
পান্নারঙা টিয়ার মায়ায় গুজরাত সই ভাসে।
নথণি নোলক নাকের তরে আন তো দেখি সই,
সিঁথির পরে দামণি দুলুক হীরক সাজে ওই।
সবুজ শাদাব কচ্ছের ওই চন্দনারং টিয়া।
চন্দনারং কচ্ছের ওই সবুজ সবুজ টিয়া।
নিঠুর নিদয় জ্বলন ভরা জৈষ্ঠ্য বোশেখ মাসে,
পান্নারঙা টিয়ার মায়ায় গুজরাত সই ভাসে।
মরসুমে তার ঠুকরে খাওয়ার নাইরে কোনও তল,
আম, জাম আর খিরনি গাছের মিষ্টি হলুদ ফল।
সবুজ শাদাব কচ্ছের ওই চন্দনারং টিয়া।
চন্দনারং কচ্ছের ওই সবুজ সবুজ টিয়া।