“পানি লে লো! পানি [জল নিয়ে যান! জল!]!”
হাঁড়ি-কলসি নিয়ে ছুটবেন না যেন। এই পানি টাংকি বড়োই খুদে কিনা। একটা প্লাস্টিকের বোতল, পুরোনো একখান রাবারের চপ্পল, এক টুকরো প্লাস্টিকের পাইপ আর কাঠি – এই দিয়ে তৈরি ‘ট্যাংকার’-এ এক গেলাস মতো জল ধরে যায়।
বলবীর সিং, ভবানী সিং, কৈলাশ কাঁওয়ার আর মোতি সিং – বয়স ৫ থেকে ১৩, সানওয়াটার কচিকাঁচা সব – এই খেলনাটা বানিয়েছে বাবা-মায়েদের দেখে দেখে। রাজস্থানের পূর্ব প্রান্তের এই গ্রামে হপ্তায় দু’বার জলের ট্যাংকারের আগমনে গ্রামবাসীদের উচ্ছ্বাসই এই খেলার অনুপ্রেরণা।








