કચ્છી
પિતળ તાળા ખોલ્યાસી ભેણ ત્રામેં તાળા ખોલ્યાસી,
બાઈએ જો મન કોય ખોલેં નાંય.(૨)
ગોઠ જા ગોઠ ફિરયાસી, ભેણ ગોઠ જા ગોઠ ફિરયાસી,
બાઈએ જો મોં કોય નેરે નાંય. (૨)
પિતળ તાળા ખોલ્યાસી ભેણ ત્રામે તાળા ખોલ્યાસી,
બાઈએ જો મન કોય ખોલે નાંય. (૨)
ઘરજો કમ કરયાસી,ખેતીજો કમ કરયાસી,
બાઈએ જે કમ કે કોય લેખે નાંય.
ઘરજો કમ કરયાસી, ખેતીજો કમ કરયાસી
બાઈએ જે કમ કે કોય નેરે નાંય
ગોઠ જા ગોઠ ફિરયાસી, ભેણ ગોઠ જા ગોઠ ફિરયાસી,
બાઈએ જો મોં કોય નેરે નાંય.
ચુલુ બારયાસી ભેણ,માની પણ ગડયાસી ભેણ,
બાઈએ કે જસ કોય મિલ્યો નાંય. (૨)
ગોઠ જા ગોઠ ફિરયાસી ભેણ ગોઠ જા ગોઠ ફિરયાસી,
બાઈએ જો મોં કોય નેરે નાંય. (૨)
સરકાર કાયધા ભનાય ભેણ,કેકે ફાયધો થ્યો ભેણ,
બાઈએ કે જાણ કોઈ થિઈ નાંય (૨)
ગોઠ જા ગોઠ ફિરયાસી ભેણ ગોઠ જા ગોઠ ફિરયાસી,
બાઈએ જો મોં કોય નેરે નાંય (૨)
বাংলা
পিতলের তালা খুলিয়াছ সখা, খুলেছ তামার তালা, (২)
কিন্তু নারীর হৃদয়ের চাবি পাওয়া সে বড়ই জ্বালা,
থাকিল গোপন, মেয়েদের মন, বুঝিতে না পারে কেউ।
এ গ্রাম হইতে সেই গাঁয়ে যাস,
মুখপানে তবু চোখ না ফেরাস,
বুঝলি রে সখা, ঘুঙটেই ঢাকা থাকে মেয়েদের মুখ।
পিতলের তালা খুলিয়াছ সখা, খুলেছ তামার তালা, (২)
কিন্তু নারীর হৃদয়ের চাবি পাওয়া সে বড়ই জ্বালা,
থাকিল গোপন, মেয়েদের মন, বুঝিতে না পারে কেউ।
সামলিয়ে কাজ ঘরকন্নার মাঠেঘাটে করি কাম। (২)
কেহ কি তাকায়ে দেখিবে আদৌ আমাদের ঝরা ঘাম? (২)
এ গ্রাম হইতে সেই গাঁয়ে যাস,
মুখপানে তবু চোখ না ফেরাস,
বুঝলি রে সখা, ঘুঙটেই ঢাকা থাকে মেয়েদের মুখ।
তোদের হেঁশেলে মোদের আগুন, রুটিও মোদের বেলা।
বলে নাই কেহ ‘শুকরিয়া’ আজও, করিয়াছে শুধু হেলা।
অভাগী সে বধূ খুঁজে মরে শুধু, তারিফের দেখা নাই। (২)
এ গ্রাম হইতে সেই গাঁয়ে যাস,
মুখপানে তবু চোখ না ফেরাস,
বুঝলি থে সখা, ঘুঙটেই ঢাকা থাকে মেয়েদের মুখ।
নিত্যনতুন লিখিছে কানুন মসনদে থাকে যারা,
বল দেখি বোন, সেসবের থেকে হবে লাভবান কারা? (২)
আইনের কথা জানাতে মোদের কাহারও যে তাড়া নাই। (২)
এ গ্রাম হইতে সেই গাঁয়ে যাস,
মুখপানে তবু চোখ না ফেরাস,
বুঝলি রে সখা, ঘুঙটেই ঢাকা থাকে মেয়েদের মুখ।