“ইতিহাস, সে কোনও দেশের হোক বা ভাষার কিংবা মজহবের, কেবলই রাজাগজা, দলপতি আর নেতামন্ত্রীর কাণ্ডকারখানায় ঠাসা। ইতিহাসে আমজনতার ঠাঁই নেই, যদিও তাদের ছাড়া ইতিহাস যে নেহাতই অর্থহীন। জনসাধারণই তো মুলুক গড়ে, ভাষা বানায়, তাদের ঘামরক্তেই তো জনপ্রিয় হয়ে ওঠে ধর্ম। অথচ সময়ের সঙ্গে সঙ্গে এসবের মালিকানা চলে যায় ক্ষমতাবান অভিজাত শ্রেণির হাতে,” বলছিলেন কুনো জাতীয় উদ্যানের একপ্রান্তে বসবাসকারী মেরাজুদ্দিন সাহেব। এই অভয়ারণ্যের ভিতর ও আশপাশে থাকা জনগোষ্ঠীর সঙ্গে নিবিড় ভাবে কাজ করার সুবাদে তিনি দেখেছেন, অরণ্যবাসী ইনসান কেমন করে অধিকারচ্যুত হয়। বুকের ভিতর সাধারণ মানুষের জ্বালাযন্ত্রণা অনুভব করেন বলেই তাঁর নাজমের আখরে আখরে দর্দ ফুটে ওঠে...


Sheopur, Madhya Pradesh
|SUN, FEB 11, 2024
হুঁশিয়ার, আমি আজও বেঁচে আছি হেথা
দলিত ও আদিবাসী সম্প্রদায়ের ভিটেমাটিহারা শিশুদের জন্য জীবন উৎসর্গ করেছেন এক কবি ও শিক্ষক, তাঁর কলমেই কণ্ঠ খুঁজে পেয়েছে সকল নিপীড়িত মানুষের যৌথ যন্ত্রণা
Poem and Text
Illustration
Editor
Translator
হুঁশিয়ার, আমি আজও বেঁচে আছি হেথা
শোন্!
মন্দির মসজিদ বানাইলি যারা!
শোন্!
মুলুক ভাষার সব রাজা মহারাজা!
শোন্ তবে কান খুলে,
আমি আজও বেঁচে আছি হেথা।
মাথায় মুকুট তোর, হাতে দাঁড়িপাল্লা,
অথচ গেছিস ভুলে ইনসাফ, রক্ষা,
কাগজের নোটে তোরা সংখ্যা বসিয়ে
মানুষের দামটুকু দিতে ভুলে যাস।
হুঁশিয়ার, আমি আজও বেঁচে আছি হেথা।
জানি আমি দুর্বল, বড্ড অসুস্থ।
খিদের রাজ্যে মোর দেহ ছারখার।
শিরায় শিরায় শুখা দাবানল শুধু
একফোঁটা পানিও তো ধমনীতে নেই।
তবুও তুফান বহে ফুসফুসে আজও
তিষ্ঠ তিষ্ঠ, আমি আজও মরি নাই।
শোন্ তবে, আমি আজও বেঁচে আছি হেথা।
আইন বানানেওয়ালা, ঠিক-ভুল সবই তোর হাতে,
আঁতেল বুদ্ধিজীবী, কলম শানাস তোরা শুধু,
“জানি জানি, সব জানি,” লম্ফঝম্পটাকে থামা!
মগজে পয়সা বিনে আর কিছু নাই তোর,
বেকার মাতম ছেড়ে চুপ করে বোস!
ছাড় ছাড়, আমি আজও টিকে আছি ঠিক।
শোন্ তবে, আমি আজও বেঁচে আছি হেথা।
অর্থনীতির প্যাঁচ বানিয়েছে কারা?
রাজনীতি লেখা কার ন্যাংটা কলমে?
যে দেশের নেতা তুই, শোন্ মহারাজা,
সে দেশে কাহার লেখা মুসিবতনামা?
লেখ্ দেখি, আজও আমি বেঁচে আছি হেথা।
শোন্ তবে, আমি আজও বেঁচে আছি হেথা।
হতেই পারিস তোরা মজহবী নেতা,
কিন্তু রসূল নবী, কা’বা সে আমার,
দেউল আমার জানি, ভগবানও মোর,
গির্জা গুরুদ্বারা, আমার সে সবই,
ভাগ্ দেখি তবে, আমি আজও বেঁচে আছি!
শোন্ তবে, আমি আজও বেঁচে আছি হেথা।
ভাগ্ ভাগ্, গিয়ে বল্ যত রাজা-গজা,
আছে যত জমিদার, আছে যত মন্ত্রী,
সভ্যতা ভরে যারা দ্বেষে বিদ্বেষে,
বেশরম নেতাদের গিয়ে বল্ দেখি,
হুঁশিয়ার, আমরা তো আজও বেঁচে আছি।
শোন্ তবে, আমি আজও বেঁচে আছি হেথা।
(original) سن لو کہ ابھی میں زندہ ہوں
اے دیر و حرم کے مختارو
اے ملک و زباں کے سردارو
سن لو کہ ابھی میں زندہ ہوں
اے تاج بسر میزان بکف
تم عدل و حمایت بھول گئے
کاغذ کی رسیدوں میں لکھ کر
انسان کی قیمت بھول گئے
لکھو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
مانا کہ طبیعت بھاری ہے
اور بھوک بدن پر طاری ہے
پانی بھی نہیں شریانوں میں
پر سانس ابھی تک جاری ہے
سنبھلو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
اے شاہ سخن فرزانہ قلم
یہ شورش دانم بند کرو
روتے بھی ہو تم پیسوں کے لیے
رہنے دو یہ ماتم بند کرو
بخشو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
آئین معیشت کس نے لکھے
آداب سیاست کس نے لکھے
ہے جن میں تمہاری آغائی
وہ باب شریعت کس نے لکھے
لکھو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
اے پند گران دین و دھرم
پیغمبر و کعبہ میرے ہیں
مندر بھی مرے بھگوان مرے
گرودوارے کلیسا میرے ہیں
نکلو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
کہہ دو جا کر سلطانوں سے
زرداروں سے ایوانوں سے
پیکار تمدّن کے حامی
بے ننگ سیاست دانوں سے
کہہ دو کہ ابھی میں زندہ ہوں
سن لو کہ ابھی میں زندہ ہوں
অনুবাদ: জশুয়া বোধিনেত্র
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/reclaiming-the-past-the-present-and-the-prophet-bn

