ধামতারির জেলার নাগরি তহসিলে পথের ধারে জনা দশেক লোকের একটা জটলা নজরে পড়ল। আমি সেদিকে পায়ে-পায়ে এগোলাম - এতো মন দিয়ে তাঁরা কী দেখছেন তা জানতে।
কয়েকজন অল্প বয়সী লোক মৌচাক নিঙড়িয়ে টাটকা মধু বিক্রি করছেন। এই মৌচাক স্থানীয় সরকারি হাসপাতালের ছাদ থেকে ভেঙে আনা। হাসপাতাল কর্তৃপক্ষের আদেশে ওঁনারা এই চাক ভেঙে এনেছেন।
আমি জিজ্ঞাসা করেছিলাম, কোথা থেকে তাঁরা আসছেন। শৈবাল খুব সৌজন্য মাখা গলায় বলেন, “কলকাতা, পশ্চিমবঙ্গ।” “খাশ কলকাতা?” আমি জানতে চাই। “আপনি সুন্দরবনের নাম শুনেছেন?” তিনি প্রত্যুত্তরে জানতে চান। অবশ্যই - আমি জানাই। আমি ভাবছিলাম সুন্দরবনেও তাঁরা এই মধু সংগ্রহের কাজই করেন কি না?


