তিন বছরের ছোট্টো বিহান কোড়ওয়াতে এখনও বাঘের আক্রমণ নিয়ে দুঃস্বপ্ন দেখে, আর ভয়ে তার মা সুলোচনার গায়ে সেঁধিয়ে যায়।
২০১৮ সালের মে মাসে, ছোট্টো ভিহান গোঁ ধরে যে তার বাবার সঙ্গে মোটরসাইকেলে চেপে জঙ্গলে যাবে তেন্দু পাতা সংগ্রহ করতে। পিতা বীরসিং কোড়ওয়াতে গোণ্ড আদিবাসী সম্প্রদায়ের মানুষ। গ্রীষ্মকালে, এটি মধ্যভারতের বনাঞ্চল ও বনসংলগ্ন এলাকায় জীবিকার অন্যতম প্রধান উত্স; তেন্দু পাতা শুকিয়ে বিড়ি বাঁধার কাজে ব্যবহার হয়।



