শ্রীলাল সাহানী একজন সংগীতকার। এলাকার মানুষ তাঁকে চেনে লাখপতিবাবু নামে, পশ্চিমবঙ্গের বোলপুরে তিনি তাঁর পরিবার নিয়ে থাকেন। এক অনন্য প্রতিভার তিনি অধিকারী - সাইকেল চালান হাতে ভর না দিয়েই, আর পেছনে রাখা দুটি বাজনা – একটি ঢোল এবং অন্যটি করতাল বাজান দুই হাতে।
বিগত ২৭ বছর যাবৎ শ্রীলাল সাইকেলে করে দিনে দুবার যাত্রা করেন – প্রথমবার, সকালবেলায় শান্তিনিকেতনের বাজারে মাছ বিক্রি করতে যান এবং দ্বিতীয়বার বাজনা বাজিয়ে শান্তিনিকেতনের পথেছয় কিলোমিটার পাড়ি দেন।



