কর্ণাটকের বান্দিপুর জাতীয় উদ্যান লাগোয়া লোক্কেরে গ্রামে সপরিবারে থাকেন নাগি শিবা। তিনি কুরুবা গৌড়া সম্প্রদায়ের মানুষ, পেশায় গৃহকর্মী।
৬ মাস ধরে তাঁর প্রাত্যহিক জীবনের নানা ছবি তুলেছেন তিনি – গাছপালা, চাষবাস, জমি, জন্তু-জানোয়ার, তাঁর পরিবার । কর্ণাটকের চামরাজানগর জেলায় অবস্থিত ভারতবর্ষের এক অন্যতম ব্যাঘ্র প্রকল্প এলাকা লাগোয়া তাঁর গ্রাম। ক্যামেরা নিয়ে এই প্রথম নাড়াচাড়া করলেন তিনি। তাঁর এই চিত্র-নিবন্ধটি বন্যপ্রাণের সঙ্গে সহাবস্থান বিষয়ে একটি যৌথ আলোকচিত্র প্রকল্পের অন্তর্গত, এবং পারির ৬টি নিবন্ধ নিয়ে রচিত সিরিজে দ্বিতীয়। (এই সিরিজের প্রথম নিবন্ধটি, জয়াম্মার চিতাবাঘ দর্শন, ২০১৭ সালের ৮ মার্চ প্রকাশিত হয়েছিল।)















