বাংলা অনুবাদ: স্মিতা খাটোর
T


Nashik, Maharashtra
|THU, MAR 14, 2019
বাজনা, গান আর স্লোগান
২০-২১ ফেব্রুয়ারি নাসিকের কৃষক সমাবেশে অনেকেই এসেছিলেন তাঁদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে, তাঁদের কথায়, গানে আর বাজনার তালে তালে প্রতিবাদ সমাবেশ মুখর হয়ে উঠেছিল
Author
Translator

Sanket Jain

Sanket Jain
বাঁদিকে: মিছিলের প্রথম দিন (২০শে ফেব্রুয়ারি, ২০১৯) ৫০ বছর বয়সী ওয়ারলি আদিবাসী সোন্য়া মালকারি তাঁদের পরম্পরাগত বাদ্যযন্ত্র তারপা বাজাচ্ছিলেন। সোন্য়া মহারাষ্ট্রের পালঘর জেলার বিক্রমগড় তালুকের সাখরে গ্রাম থেকে এসেছিলেন এবং নাসিকের মহামার্গ বাস স্ট্যান্ডে বাজাচ্ছিলেন, এখানে মহারাষ্ট্রের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার কৃষক সমবেত হয়েছিলেন। ডানদিকে: ৫৫ বছর বয়সী বসন্ত সহারে মহারাষ্ট্রের নাসিক জেলার সুরগনা তালুকের ওয়াঙ্গন সুলে গ্রাম থেকে এসেছেন। তিনি বাজাচ্ছেন পাভরি। বসন্ত কোকনা নামের তপশিলি জনজাতির মানুষ, তিনি বনবিভাগের দুই একর জমিতে চাষাবাদ করেন

Sanket Jain
ভক্তিমূলক লোকগীতি গাইতে গাইতে বিভা গালে চিপলি বাজাচ্ছিলেন। তিনি হলেন এক কৃষ্ণ- উপাসক সম্প্রদায়ের মানুষ, তাঁরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ভক্তিগীতি শোনান এবং মাধুকরী করেন। বিভা এসেছিলেন নাসিক জেলার পেইন্ট তালুকের রায়তলে গ্রাম থেকে

Sanket Jain
৪৯ বছর বয়সী গুলাব গাভিত (বাঁদিকে) বাজাচ্ছেন টুনটুনা (এক তার বিশিষ্ট বাদ্যযন্ত্র)। তিনি মহারাষ্ট্রের নাসিক জেলার দিন্দোরি তালুকের ফোপশী গ্রাম থেকে এসেছেন। ভাউসাহেব চব্হন (ডানদিকে, লাল টুপি পরিহিত), বয়স ৫০, তিনিও এসেছেন ফোপশী গ্রাম থেকে, বাজাচ্ছেন খঞ্জরী (খোল জাতীয় বাদ্যযন্ত্র)। গাভিত এবং চব্হন দুজনেই দিন্দোরি তালুক থেকে আগত সহকৃষকদের সঙ্গে গলা মিলিয়ে কৃষক-প্রতিবাদের প্রশংসায় গান গাইছেন

Sanket Jain
২১শে ফেব্রুয়ারির রাতে মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিদল ও অল ইন্ডিয়া কিষান সভার নেতাদের মধ্যে বৈঠকের ফলাফলের অপেক্ষায় থাকা কৃষকরা মশগুল গান ও সংহতি নৃত্যে
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/বাজনা-গান-আর-স্লোগান

