“এটা ঢাক নয়” – একটা ঢাক দেখিয়ে বললেন সবিতা দাস।
বিহারের পাটনা জেলার ঢিবরা গ্রামে একদল মহিলা প্রথাগত কিছু সীমিত কাজকর্মের মধ্যে নিজেদের আটকে না রেখে পেশা হিসেবে বেশ অনন্য এক জীবিকা বেছে নিয়েছেন। চাষযোগ্য জমি এবং কম-মজুরিতে খেতমজুরের কাজ উত্তরোত্তর কমে আসার ফলে তাঁরা হাতে লাঠি তুলে নিয়েছেন। প্রথমে ছিলেন ষোলো জন। কিন্তু পরিবারের চাপ এবং বিরামহীন সমালোচনা সহ্য না করতে পেরে ছ’জন চলে গেছেন। যে দশজন থেকে গেলেন তাঁদের প্রত্যেকেরই পদবি দাস। এঁরা ২০১২ সালে রাজ্যের প্রথম এক ঢাকির দল গঠন করলেন যার সব সদস্যই মহিলা। এই দলের নাম সরগম মহিলা ব্যান্ড।







