২৪। প্রেম ভাটিয়া মেমোরিয়াল ট্রাস্ট, নতুন দিল্লি, ২০২০
পারির সমগ্র দলটি একযোগে “জলবায়ুর বিবর্তন ও গ্রামীণ ভারতের উপর অতিমারির প্রভাব সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত প্রতিবেদনের জন্য” পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার জন্য প্রদত্ত প্রেম ভাটিয়া পুরস্কার লাভ করেছে।
২৩। ভারতীয় জনসংযোগ সংস্থা, বেঙ্গালুরু, ২০২০
অশান্ত সমুদ্রে তামিলনাড়ুর সামুদ্রিক শৈবাল সংগ্রহকারীরা – এই প্রতিবেদনের জন্য পারি’র ফেলো সাংবাদিক এম পালানী কুমার, বছরের শ্রেষ্ঠ প্রতিবেদনের পুরস্কার লাভ করেন। তামিলনাডুর যে সকল মৎস্যজীবী মহিলারা এই অদ্ভুত জীবিকার জেরে নৌকার চেয়ে জলেই বেশিক্ষণ থাকতে বাধ্য হন, এই কাহিনি তাঁদের নিয়েই। এই প্রতিবেদন আমাদের দেখায় কেমনভাবে জলবায়ুর বিবর্তন এবং সামুদ্রিক সম্পদের অতিব্যবহার তাঁদের জীবিকায় ক্ষয় ধরাচ্ছে।
২২। ভারতীয় জনসংযোগ সংস্থা, বেঙ্গালুরু, ২০২০
পারধি স্কুলটিকে গুঁড়িয়ে দিল সমৃদ্ধি মহামার্গ – পারির সাংবাদিক জ্যোতি শিনোলি এই প্রতিবেদনটির জন্য সেরা বিষয়বস্তু বিভাগে সাংবাদিকতার পুরস্কার লাভ করেন। দীর্ঘদিন ধরে মিথ্যা কলঙ্ক ও দারিদ্রের শিকার ফানসে পারধি সম্প্রদায়য়ের শিশুদের জন্য, মহারাষ্ট্রের অমরাবতী জেলায় একটি বিদ্যালয় স্থাপন করেন ওই সম্প্রদায়ের এক শিক্ষক। পড়ুয়াদের অনিশ্চয়তা ও উৎকণ্ঠার আঁধারে রেখে, ২০১৯ সালের ৬ই জুন গুঁড়িয়ে দেওয়া হয় স্কুলটি, এই প্রতিবেদন সেই কাহিনিই তুলে ধরেছে।
২১। প্রেস ইন্সটিটিউট অফ ইন্ডিয়া ও আন্তর্জাতিক রেডক্রস কমিটি, নতুন দিল্লি, ২০১৯
শ্রেষ্ঠ প্রবন্ধ বিভাগে, পারির ফেলো উর্বশী সরকার, ‘আমাদের ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে, কেউ গ্রাহ্যই করে না’, প্রবন্ধটির প্রথম পুরস্কার লাভ করেন। জলবায়ু পরিবর্তনের কারণে ভিটেমাটিহারা হরিয়ে উদ্বাস্তু হয়ে ওঠা মানুষদের পরিস্থিতির অনুসন্ধান করতে গিয়ে রচিত এই কাহিনি পশ্চিমবঙ্গের, সাগর ও ঘোড়ামারা দ্বীপ দুটির মধ্যবর্তী অঞ্চলের মানুষের জীবনজীবিকা, ঘরবাড়ি ও কিছু দ্বীপের বিলুপ্তির কারণে মানুষের পরিযায়ী হয়ে যাওয়ার কথা তুলে ধরেছে।
২০। জিও মামি মুম্বই চলচ্চিত্র উৎসব ২০১৯ (অক্টোবর ১৭-২৪)
পারির ফেলো যশস্বিনী রঘুনন্দনের দ্যাট ক্লাউড নেভার লেফট ফিল্মটি এই উৎসবে ইন্ডিয়া গোল্ড বিভাগে নির্বাচিত হয়েছিল।
১৯। ফিলাফ চলচ্চিত্র উৎসব, পেরপিনান, ফ্রান্স-ফেস্টিভাল ইন্টারন্যাশনাল দ্যু লিভ্রে দ্য’আর্ত দ দ্যু ফিল্ম, ২০১৯
পারির ফেলো যশস্বিনী রঘুনন্দন দ্যাট ক্লাউড নেভার লেফট ফিল্মটির জন্য ফ্রান্সের ফিলাফ উৎসবে (ফেস্টিভাল ইন্টারন্যাশনাল দ্যু লিভ্রে দ্য’আর্ত দ দ্যু ফিল্ম) গোল্ড ফিলাফ লাভ করেছেন।
১৮। তুত্তি এল প্রেমি দেল পেসারো ফিল্ম ফেস্ট, পেসারো ইতালি ২০১৯
ইতালির পেসারো উৎসবে, পারির ফেলো যশস্বিনী রঘুনন্দনের নাম বিশেষভাবে উল্লিখিত হয়, তাঁর নির্মিত দ্যাট ক্লাউড নেভার লেফট চলচ্চিত্রটির জন্য।
১৭। মুম্বই প্রেস ক্লাব, ২০১৯
৩রা মে ২০১৮ সালে পারিতে প্রকাশিত ৬,০০০ পাতা কুড়িয়ে দিন গুজরান প্রতিবেদনটির জন্য নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সাম্য বিভাগের রেড ইঙ্ক পুরস্কার লাভ করেছেন পারির সাংবাদিক জ্যোতি শিনোলি।
১৬। ইণ্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ, নতুন দিল্লি ২০১৯
পারিতে প্রকাশিত, পারির ফেলো পার্থ এম এন-এর মারাঠাওয়াড়া প্রতিবেদনগুচ্ছ রামনাথ গোয়েঙ্কা পুরস্কারে (দৃষ্টির অগোচরে থাকা ভারতবর্ষকে তুলে ধরার জন্য) সম্মানিত হয়েছে।
১৫। দ্য স্টেটসম্যান, কলকাতা, ২০১৮
পারিতে, ৫ জুলাই ও ৩ অগস্ট, ২০১৭-এ প্রকাশিত, শত অত্যাচারেও অদম্য সুনন্দা সাহুর নীরব সংগ্রাম ও পাঁপড়, আচার ছাড়িয়ে ঢাকের তালে স্বপ্নসন্ধান, এই দুটি প্রতিবেদনের জন্য পারির লেখক পূজা অবস্থী, গ্রামীণ সংবাদ সংগ্রহ বিভাগে স্টেটসম্যান পুরস্কার লাভ করেন।
১৪। পপুলেশন ফার্স্ট, নতুন দিল্লি ২০১৮
পারিতে ২০১৭ সালের ১২ই অক্টোবর প্রকাশিত, বাঘের হাতে বিধবা, দেশের কাছে ব্রাত্য প্রতিবেদনটির জন্য লিঙ্গ-সংবেদনশীলতা বিভাগে লাডলি গণমাধ্যম ও বিজ্ঞাপন পুরস্কার লাভ করেন প্রতিবেদক তথা পারির ফেলো উর্বশী সরকার।
১৩। ইউরোপিয়ান কাউন্সিল, ব্রাসেলস, বেলজিয়াম ২০১৮
২০১৮ সালের ৬ই ফেব্রুয়ারি পারিতে প্রকাশিত আখ কেটে কাবার ২,০০০ ঘণ্টা প্রতিবেদনটির জন্য পারির ফেলো পার্থ এম এন লরেঞ্জো মিডিয়া পুরস্কার লাভ করেন।
১২। সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভাল, কলকাতা ২০১৮
পারির ১৫টি ভিডিও ফিল্ম ২০১৮ সালে সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়েছিল। এর মধ্যে ১৩টি ছিল প্রতিযোগিতামূলক তথ্যচিত্র বিভাগে আর ২টি অফিসিয়াল প্যানোরামা বিভাগে। (তালিকাটি নিচে দেওয়া হয়েছে।)
১১। পারিগি হনুমন্থ রাও ফাউন্ডেশন, অন্ধ্র প্রদেশ, ২০১৮
পারির ফেলো রাহুল এম. ২০১৭-২০১৮ সালে পারিতে প্রকাশিত তাঁর প্রতিবেদনগুলির জন্য ২০১৭ সালের পারিগি হনুমন্থ রাও জার্নালিজম পুরস্কার লাভ করেন।
১০। বসন্ত ব্যাখ্যানমালা, পুণে মহারাষ্ট্র ২০১৮
পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া নামক নব ধারার সাংবাদিকতার দুনিয়ায় অনন্য প্রয়াসের স্ব্বকৃতি স্বরূপ পারি ১ম বিচারপতি এমজি রাণাডে পুরস্কার (সূচনা-বর্ষ) জয় করে।
৯। শ্রী মুরুগামঠ, ভিত্রাদুর্গা, কর্ণাটক, ২০১৭
“সাংবাদিকতার মাধ্যমে গ্রামীণ মানুষের প্রতি দায়বদ্ধতার পরিচয় স্বরূপ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া” বাসবশ্রী পুরস্কারটি লাভ করে।
২০২২ সালের ২রা সেপ্টেম্বর এই পুরস্কারটি শ্রী মুরুগামঠকে ফিরিয়ে দেওয়া হয়।
৮। অপ্পান মেনন মেমোরিয়াল কমিটি, নতুন দিল্লি ২০১৭
“ভারতের গ্রামীণ জীবনের দস্তাবেজিকরণ করার যে কাজ পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া করছে,” তার স্বীকৃতি স্বরূপ পারি অপ্পান মেনন স্মৃতি পুরস্কার লাভ করে।
৭। সি-শেল মিডিয়া অ্যান্ড লিটেরারি পুরস্কার, দুবাই, ২০১৭
“গ্রামীণ ভারতকে সুগভীর ও অনন্যসাধারণভাবে সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার প্রয়াস পারি” সি-শেল মিডিয়া অ্যান্ড লিটেরারি পুরস্কারে সম্মানিত হয়।
৬। কেশরী মারাঠা ট্রাস্ট ও তিলক মহারাষ্ট্র বিদ্যাপিঠ, পুণে ২০১৭
বেনজির সাংবাদিকতার জন্য লোকমান্য বালগঙ্গাধর তিলক পুরস্কার লাভ করেন পি. সাইনাথ/পারি (পারি প্রতিষ্ঠার স্বীকৃতি স্বরূপ)।
৫। অনন্ত ভালেরাও স্মৃতি ফাউন্ডেশন, ঔউরঙ্গাবাদ, ২০১৬
“গ্রামীণ ভারত বিষয়ক মননশীল সংবাদ প্রকাশ করা তথা ভারতীয় ভাষায় সাংবাদিকতাকে উন্নত করার জন্য পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়া” অনন্ত ভালেরাও স্মৃতি পুরস্কার লাভ করে।
৪। ক্রান্তিসিন নানা পাটিল প্রতিষ্ঠান, সাঙ্গলি, মহারাষ্ট্র, ২০১৬
পি. সাইনাথ (পারির গুরুত্বের স্বীকৃতি হিসাবেও) ক্রান্তিসিন নানা পাটিল স্মৃতি পুরস্কার লাভ করেন।
৩। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ভারত সরকার, নতুন দিল্লি, ২০১৬
পারির ফেলো নিধি কামথ, ও কেয়া বাসওয়ানি, ২০১৬ সালের ২রা মে পরিতে প্রকাশিত, মহেশ্বরের বুনকারি নামের ফিল্মটির জন্য ২০১৬ সালের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা প্রচারমূলক চলচ্চিত্র বিভাগে রজত কমল লাভ করেন।
২। প্রফুল বিদওয়াই মেমোরিয়াল কমিটি, নতুন দিল্লি, ২০১৬
“কৃষি সংকট সংক্রান্ত প্রতিবেদন, ভাষ্য এবং তথ্য ও অনুপ্রেরণার আকর পারি” সম্মানিত হয়েছে প্রথম প্রফুল বিদওয়াই স্মৃতি পুরস্কারে।
১। পপুলেশন ফার্স্ট, মুম্বই, ২০১৫
পারির ফেলো পুরুষোত্তম ঠাকুর ২০১৫ সালের ২০শে মার্চ পারিতে প্রকাশিত শতবর্ষ পেরিয়ে ইতিহাস গড়েছে এক স্কুল প্রতিবেদনটির জন্য সেরা অনুসন্ধানী কাহিনি বিভাগে লিঙ্গ সংবেদনশীলতার জন্য ২০১৪-১৪ সালের লাডলি গণমাধ্যম এবং বিজ্ঞাপন পুরস্কার পেয়েছেন।