অনুবাদ: চিলকা
T


Maldah, West Bengal
|SAT, AUG 07, 2021
মুম্বইয়ে বাংলার নির্মাতারা
শহরের আকাশ-ছোঁয়া বাড়িগুলির অধিকাংশই নির্মাণ করেছেন ভিন রাজ্য থেকে আগত যৎসামান্য মজুরিতে কর্মরত শ্রমিকরা
Author
Translator

Sapana Jaiswal
২১ বছর বয়সী মুহম্মদ ওয়াব্লু একজন অভিবাসী শ্রমিক। এখন তিনি দিব্যি ৩০ তলা অবধি উঠে যেতে পারেন। “বয়স কম ছিল যখন, তখন ভয় পেতাম, এখন আর ভয় পাই না”, বললেন তিনি। পশ্চিমবঙ্গের দরিদ্রতম জেলাগুলির একটি মালদার নিবাসী ওয়াব্লু।

Sapana Jaiswal
শ্রমিকদের দলটিতে আছেন ওয়াব্লু, বাবুল শেখ আর মণিরুল শেঠ — কারও কারও বয়স ১৭ বছরেরও কম —মুম্বইয়ের শহরতলিতে তাঁরা ইমারতির কাজ করেন। দৈনিক মজুরি ৪০০—৬০০ টাকা।

Sapana Jaiswal
মুম্বইয়ের গোরেগাঁও ইস্টের একটি আবাসনে কর্মরত শ্রমিকেরা

Sapana Jaiswal
কাছাকাছি বস্তি অঞ্চলে ভাড়ার ঘরে তাঁরা গাদাগাদি করে থাকেন — কলেজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে তাঁরা চলে এসেছেন গতরে খেটে নিজেদের পরিবারগুলোকে বাঁচিয়ে রাখার তাগিদে।

Sapana Jaiswal
২৭-বছর বয়সী বাবুল শেখ বললেন, “আমরা সাত ভাই আর দুই বোন। দাদারা কাজ করতে চলে যান যাতে পরিবারের ছোটোরা স্কুলে যেতে পারে।” তাঁর বয়স্ক মা-বাবা বয়স্ক অসুস্থ। এতগুলো ভাইয়ের মধ্যে মাত্র দু’জন বাড়িতে, বাকি সবাই বাড়ি ছেড়ে বিভিন্ন শহরে পাড়ি জমিয়েছেন মজুরি করতে।

Sapana Jaiswal
ওয়াব্লু বললেন, “কাজ করলে তবেই পেটে খাবার জোটে। না হলে তো উপোস।”

Sapana Jaiswal
আকাশ-ছোঁয়া বহুতলগুলি রং করা ভীষণ ঝুঁকির কাজ। ভারা থেকে পা ফস্কালেই মরণ। বিষাক্ত রঙে তাঁদের জামা সবসময়ে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। অন্য জামাকাপড় বাঁচাতে একই জামা পরে দীর্ঘদিন ধরে কাজ করেন বলে এই বিষ-বাষ্প ক্রমাগত তাঁদের নিশ্বাসে প্রবেশ করতে থাকে।

Sapana Jaiswal
২২-বছর বয়সী মুহম্মদ মণিরুল শেঠের বাড়িও মালদা জেলায়, ১৭ বছর বয়সেই স্কুলের পড়ায় ইতি টেনে কাজ করতে শুরু করেছেন। কথা বলতে গিয়ে তিনি ইতস্তত বোধ করছিলেন।

Sapana Jaiswal
থাকা-খাওয়া বাবদ খানিক খরচ করে এই তরুণ শ্রমিকরা তিলে তিলে সঞ্চিত অর্থ প্রতিমাসে নিজেদের বাড়িতে পাঠান।
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/মুম্বইয়ে-বাংলার-নির্মাতারা

