কৃষক এন. স্বামী বাসাবান্না বান্দিপুর জাতীয় উদ্যান লাগোয়া মঙ্গলা গ্রামের স্ত্রী এবং সন্তানদের নিয়ে বসবাস করেন।
স্বামী ছ’মাস ধরে তাঁর প্রাত্যহিক জীবনের ছবি তুলেছেন। এতে ধরা দিয়েছে কর্ণাটকের চামরাজানগর জেলায় অবস্থিত ভারতের অন্যতম প্রথম সারির সংরক্ষিত ব্যাঘ্র প্রকল্প লাগোয়া অঞ্চলে বসবাসকারী স্বামীর পরিবার, পাড়া-পড়শি, কাজকর্ম, মাঠ-ঘাট, শস্য এবং পশুপাখিদের ছবি। তাঁর এই চিত্র-নিবন্ধটি বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সহবাস নিয়ে একটি বৃহত্তর সহযোগী ফটোগ্রাফি প্রকল্পের অংশ। পারি থেকে প্রকাশিত ৬টি চিত্র-নিবন্ধ সম্বলিত সিরিজের ৬ষ্ঠ কিস্তি এটি (জয়াম্মার চিতাবাঘ দর্শন নামক প্রথম প্রবন্ধটি প্রকাশিত হয় ৮ মার্চ, ২০১৭ তারিখে)।











