গত মাসে যখন সারা দেশ থেকে কিষান মুক্তি যাত্রায় অংশগ্রহণ করার জন্য কৃষকরা দিল্লিতে সমবেত হচ্ছিলেন, তখন পঞ্জাব থেকে আগত কৃষিজীবীদের একটি দল ২৯শে নভেম্বর রাজধানীর উত্তরে মজুন কা টিলা থেকে কেন্দ্রীয় দিল্লির রামলীলা ময়দানে হেঁটে গেলেন। পরের দিন তাঁরা সংসদ মার্গের দিকে অগ্রসর হলেন। এঁদেরই একজন হলেন বারনালা জেলার জগজিৎ সিং (উপরে কভার চিত্রে বাঁদিক থেকে দ্বিতীয় জন)। তাঁর কথায়, “তারা [মোদি সরকার] আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার থেকে দূরে পালাচ্ছে এখন। আমাদের কৃষক ভাইরা খুব অসহায় হয়ে পড়েছেন। এই পরিস্থিতি আমাদের বাধ্য করেছে পথে নেমে প্রতিবাদে মুখর হতে। আমাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে আমরা যা করার সব করব, [কিষান মুক্তি যাত্রার] এর পরেও।”
তারপর তিনি এই গানখানি গাইলেন:


