- পারি-র কিষান মুক্তি যাত্রা সংক্রান্ত সিরিজটির সম্পাদক: শর্মিলা জোশী, সম্পাদকীয় প্রধান, পারি।
- চিত্র সম্পাদক: বিনাইফার ভারুচা।
- কনটেন্ট ম্যানেজমেন্ট: সুবুহী জিওয়ানী, সংযুক্তা জোশী, সিঞ্চিতা মাজি, জ্যোতি শিনোলী।

New Delhi, Delhi
|MON, JAN 07, 2019
Author
Translator
নভেম্বর মাসে দিল্লির কিষান মুক্তি যাত্রায় পঞ্জাবের একজন কৃষক বেকারত্ব, ঋণের বোঝা এবং ক্রমশ চেপে বসা নিরাশা নিয়ে একটি হৃদয়বিদারক গান গেয়েছিলেন। গানটি এখানে শোনা যেতে পারে
৩০শে নভেম্বর, ২০১৮ তারিখে সারা দেশের কৃষিজীবীদের হাতে উঁচিয়ে ধরা লাল, হলুদ এবং সবুজ নিশানের ঢেউয়ে তোলপাড় হয়েছিল দিল্লির রাস্তাঘাট। স্লোগানে মুখর কৃষকেরা সংসদ মার্গের পথে অগ্রসর হচ্ছিলেন। কয়েক দশকের গভীর কৃষি সংকটের সঙ্গে লড়াই করার পর অবশেষে তাঁরা ভারতের রাজধানীতে এসে হাজির হলেন নিজেদের অস্তিত্ব জানান দিতে
২৭শে ডিসেম্বর, ২০১৮ | বিনাইফার ভারুচা
গত মাসের শেষে ২৯-৩০শে নভেম্বর দিল্লির কিষান মুক্তি যাত্রায় অংশগ্রহণকারী বিহারের কৃষকরা আনন্দ বিহার স্টেশনের বাইরে সমবেত হলেন। সঙ্গের ভিডিওটিতে তাঁরা তাঁদের উদ্বেগ এবং প্রত্যাশা তুলে ধরেছেন
২৯-৩০শে নভেম্বর কিষান মুক্তি যাত্রায় অংশগ্রহণ করতে সিমলা জেলার যে সকল কৃষকেরা দিল্লি এসেছিলেন, এই ভিডিওতে তাঁরা আমাদের আরও একবার স্মরণ করিয়ে দিলেন যে কৃষিক্ষেত্রে একটা বিরাট সংখ্যক কাজ মহিলাদের দ্বারাই সম্পন্ন হয়
হৌসাবাঈ পাটিল ও রামচন্দ্র শ্রীপতি লাড - মহারাষ্ট্রের সাঙ্গলী জেলার এই নবতিপর স্বাধীনতা সংগ্রামীরা কৃষি সংকট বিষয়ে আলোচনার জন্য কৃষকদের ২১ দিন ব্যাপী সংসদের একটি বিশেষ অধিবেশনের দাবিকে সমর্থন জানালেন। এই ভিডিওতে তাঁদের কথা শুনুন
মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও তেলেঙ্গানা থেকে আগত কৃষকরা দক্ষিণ দিল্লির গুরুদুয়ারা শ্রী বালা সাহেবজী থেকে পায়ে হেঁটে ২৯শে নভেম্বর, ২০১৮-এ কেন্দ্রীয় দিল্লির রামলীলা ময়দানের দিকে অগ্রসর হলেন
৫ই ডিসেম্বর, ২০১৮ | অনুষ্কা জৈন
২০১৮ সালের ২৯-৩০শে নভেম্বর, কৃষক মুক্তি যাত্রায় দিল্লির পথঘাটে মানুষের জলখাবার, ধূমপান, খেলা, ফোনে ভিডিও তোলা, ব্যক্তিগত জিনিসপত্র বহন করার নানান উদ্ভাবনী উপায় এবং এইরকম আরও অনেক মুহূর্ত ছবিতে ধরে রাখা গেল
৫ই ডিসেম্বর, ২০১৮ | রাহুল এম.
বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষকদের নিজ নিজ দাবিগুলি কী ছিল? আমরা পাঁচজন কৃষককে তাঁদের উদ্বেগের কথা জিজ্ঞাসা করলাম
৫ই ডিসেম্বর, ২০১৮ | চেতনা বোরকার
২০১৮ সালের ২৯-৩০শে নভেম্বর, দিল্লিতে কিষান মুক্তি মার্চে যোগ দিতে উড়িষ্যা ও অন্যান্য রাজ্য থেকে আসা কৃষক, দিনমজুর ও রাজনৈতিক কর্মীরা নিরাপত্তা রক্ষীদের ঠেলে অগ্রসর হতে হতে তাঁদের ক্রমবর্ধমান সমস্যাগুলির তুলে ধরলেন
২০১৮ সালের ২৯-৩০শে নভেম্বর, সারা দেশ থেকে দিল্লির কিষান মুক্তি মার্চে যোগ দিতে আসা কৃষকেরা বিভিন্ন শিবিরে রাত কাটানোর পর রামলীলা ময়দানের পথে এবং অবশেষে সেখান থেকে সংসদ মার্গের দিকে অগ্রসর হলেন। তাঁদের মধ্যে অনেকেই পদযাত্রা থেকে দু’দণ্ড বিরতি নিয়ে একটু জিরিয়ে নিলেন
৪ঠা ডিসেম্বর, ২০১৮ | সুবুহী জিওয়ানী
২০১৮ সালের ২৯-৩০শে নভেম্বর দিল্লির কৃষক মুক্তি যাত্রায় বড়োদের সঙ্গে সামিল হয়েছিল কচিকাঁচারাও। বাড়িতে তাদের দেখাশোনা করার আর কেউ ছিল না বলেই তারা হয়তো বাবা-মায়ের সঙ্গে দিল্লি এসেছিল
৪ঠা ডিসেম্বর, ২০১৮ | সংকেত জৈনমধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভোটদান পর্ব সেরেই বহু কৃষক দিল্লিতে অনুষ্ঠিতব্য কৃষিজীবীদের মিছিলে যোগ দেওয়ার জন্য রাজধানীগামী ট্রেনে উঠে পড়েছিলেন এই ভেবে যে, ‘মধ্যপ্রদেশে যখন কেউ আমাদের কথা কানেই তোলেনি, তাহলে এবার দিল্লি গিয়েই নিজের কথা শুনিয়ে আসা যাক!’
২০১৮ সালের ২৯-৩০শে নভেম্বর দিল্লির কৃষক মুক্তি যাত্রায় অনেকেই নিজেদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে এসেছিলেন, যেগুলি আসলে তাঁদের পরিচয়, তাঁদের স্বর এবং তাঁদের দাবিগুলিকেই সোচ্চারে তুলে ধরেছিল
১লা ডিসেম্বর, ২০১৮ | চেতনা বোরকার
পঞ্জাব ও হিমাচল প্রদেশের কৃষকরা ২৯শে নভেম্বর উত্তর দিল্লির গুরুদুয়ারা মজুন কা টিলার শিবিরে রাত্রিযাপন করে কেন্দ্রীয় দিল্লির রামলীলা ময়দানের দিকে হাঁটা দিলেন, সঙ্গী হলেন তাঁদের সমর্থনে বেরিয়ে আসা শিক্ষার্থীরা
১লা ডিসেম্বর, ২০১৮ | গুরু ধামাল এবং বিনাইফার ভারুচা
রামলীলা ময়দানে রাত কাটানোর পর হাজার হাজার কৃষক সরকারের কাছে নিজেদের দাবিদাওয়া তুলে ধরতে ৩০শে নভেম্বর সংসদ মার্গের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলেন
কয়েকদিন ব্যাপী দীর্ঘ যাত্রার ধকলের পর, বিগত ৩০শে নভেম্বর কৃষিজীবীরা সংসদ মার্গে গানে, স্লোগানে মুখর হয়ে নিজেদের দাবির কথা ঘোষণা করতে পদযাত্রা করেন। সমাবেশ শেষে খেতখামারের কাজে ফেরার তাগিদে আবার পথ চলতে শুরু করলেন
মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কৃষকদের বক্তব্য, তাঁদের উপার্জনের থেকে চাষের খরচ অনেক বেশি। তাঁদের দাবি ফসলের ন্যায্য মূল্য
৩০শে নভেম্বর, ২০১৮ | পুরুষোত্তম ঠাকুর
দক্ষিণ পূর্ব দিল্লির বিজওয়াসন শিবিরে রাত কাটানোর পর কৃষকরা ২৯শে নভেম্বর রামলীলা ময়দানের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে হাঁটা শুরু করলেন
৩০শে নভেম্বর, ২০১৮ | চেতনা বোরকার
২৯-৩০শে নভেম্বর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করতে এলেন রাজস্থান, পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের কৃষকরা
গতকাল ২৯শে নভেম্বর, মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যের কৃষকদের পদযাত্রা দিল্লির রামলীলা ময়দানে এসে পৌঁছোল। আজ তাঁরা তাঁদের দাবি তুলে ধরতে পার্লামেন্টের দিকে যাত্রা করবেন
ভাগচাষি সি. অলিবেলম্মা বিশ্বাস রাখেন যে তাঁর স্বামীর মতো আর কোনও কৃষক আত্মহননের পথ বেছে নেবেন না
দিল্লিতে ২৯-৩০শে নভেম্বরের পদযাত্রায় যোগ দিতে আসা সুন্দরবনের চাষিরা নিজেদের সমস্যা আর আশার কথা শোনালেন
পালঘর জেলার ওয়ারলি মহিলা কৃষকেরা তিনটি ট্রেন বদলে তবে ২৯-৩০শে নভেম্বর ২০১৮ তারিখের কৃষক সমাবেশে যোগ দিতে দিল্লি এসে পৌঁছোলেন। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি ঘুচিয়ে ভিড়ে ঠাসা কামরা তাঁদের প্রতিবাদের গানে মুখর হয়ে উঠল
মহারাষ্ট্রের বিদর্ভ থেকে আগত আদিবাসী কৃষকদের গোষ্ঠীটি ছিল ২৯-৩০ নভেম্বরের কিষান মুক্তি যাত্রায় অংশগ্রহণ করতে সবার আগে দিল্লি এসে পৌঁছানো কৃষকদের দলগুলির মধ্যে অন্যতম – নানান সমস্যা তুলে ধরার অভিপ্রায়ে তাঁরা এখানে এসেছিলেন, তবে তাঁদের সবচেয়ে বড়ো দুশ্চিন্তা বিদর্ভ অঞ্চলের ভয়াবহ খরা ঘিরে
দিল্লির একটি বস্তির বাসিন্দারা কিষান মুক্তি মার্চে রাজধানীতে আসা কৃষিজীবীদের দাবির সপক্ষে সওয়াল করলেন
কিষান মুক্তি মার্চের আগের দিন উত্তর দিল্লির একটি সবজি বাজারে সবজিবিক্রেতাদের কাছ থেকে কৃষি সংকটের কথা শোনা গেল
উত্তরপূর্ব দিল্লির রামলীলা ময়দানে যে সব শ্রমিকরা ২৯-৩০ নভেম্বর কৃষিজীবীদের সমাবেশের জন্য তাঁবু খাটাচ্ছেন এবং অন্যান্য প্রস্তুতি নিচ্ছেন, সেইসব পরিযায়ী শ্রমিকদের অনেকেই চাষি পরিবারের সন্তান
ডাহানুর আদিবাসী মহিলা কৃষকদের কাছ থেকেই জানা গেল কেন কৃষক সমাবেশে যোগ দিতে তাঁরা দিল্লির ট্রেন ধরছেন
আগামীকাল ২৯শে নভেম্বর থেকে শুরু হতে চলা কৃষকদের বিশাল সমাবেশ সম্পর্কে দিল্লির মানুষেরা কী বলছেন?
রবিবার, ডোম্বিভলির অটোরিকশা চালকরা সমবেত হয়ে যাত্রীদের কাছে দেশের কৃষি সংকট নিয়ে পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনের দাবিতে রাষ্ট্রপতিকে লেখা আবেদনপত্রে স্বাক্ষর প্রদান এবং এই সপ্তাহের শেষে দিল্লিতে অনুষ্ঠিতব্য কৃষক সমাবেশকে সমর্থন জানানোর আবেদন রেখেছিলেন
মহারাষ্ট্রের হাজার হাজার আত্মঘাতী কৃষিজীবী পরিবারের বিধবা মহিলারা – যাঁরা নিজেরাও কৃষক - স্বামীর আত্মহত্যার পর যন্ত্রণা, দুঃখ, ঋণ, দারিদ্র্য, হয়রানি, কাগজপত্র দস্তাবেজের বোঝা এবং আমলাতান্ত্রিক জটিলতায় নাস্তানাবুদ হতে থাকেন
আগামী ২৯-৩০শে নভেম্বর দিল্লিতে যে কৃষক এবং কৃষিশ্রমিকদের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে সে বিষয়ে এই ভিডিও বার্তায় বক্তব্য রাখছেন পি সাইনাথ
বাংলা অনুবাদ: স্মিতা খাটোর
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/দিল্লির-কিষান-মুক্তি-যাত্রার-ধারাবিবরণী