গ্রামীণ ভারতের সাধারণ মানুষ একাদিকে যেমন স্বাধীনতা সংগ্রামের পদাতিক বাহিনীর ভূমিকা পালন করেছিলেন তেমনই অন্যদিকে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহগুলোতে নেতৃত্বও দিয়েছিলেন। ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে পল্লীগ্রামের অসংখ্য সাধারণ মানুষ তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। অসহ্য যন্ত্রণা সয়ে যাঁরা স্বাধীনতা আনলেন, তাঁদের বেশিরভাগই রয়ে গেছেন বিস্মৃতির আঁধারে। ১৯৯০ সাল থেকে আমি ঔপনিবেশিক শাসন বিরোধী সংগ্রামের মুক্তিযোদ্ধাদের জীবনকাহিনি রেকর্ড করতে শুরু করি। এখানে আপনারা এমন পাঁচজন স্বাধীনতা সংগ্রামীর গল্প পাবেন:

Nuapada, Odisha
|WED, NOV 22, 2017
স্বাধীনতার দশটি আখ্যান
ভারতের ৬৯তম স্বাধীনতা দিবসে সাহসিকতা ও আত্মত্যাগের ভুলে যাওয়া গল্পগুলো আরেকবার মনে করা যাক
Author
Translator
10. সালিহান যখন ব্রিটিশরাজের বিরুদ্ধে দাঁড়ালেন
স্বাধীনতার দশটি আখ্যান — ১: দেমাথী দেই শবর এবং তাঁর বন্ধুরা উড়িষ্যার নুয়াপাড়ায় বন্দুকধারী ব্রিটিশ কর্মকর্তাদের বিরুদ্ধে লাঠি হাতে রুখে দাঁড়ালেন
9. পানিমারার পদাতিক বীরেরা -১
স্বাধীনতার দশটি আখ্যান - ২: যখন সাধারণ ওড়িয়া গ্রামবাসীরা সম্বলপুর আদালতের দখল নিলেন
8. পানিমারার পদাতিক বীরেরা -২
স্বাধীনতার দশটি আখ্যান - ৩: ‘স্বাধীনতা গ্রাম’ নামে পরিচিত উড়িষ্যার এক ছোট্ট জনপদ
7. লক্ষ্মী পান্ডার শেষ লড়াই
স্বাধীনতার দশটি আখ্যান-৯:দরিদ্র, ভগ্নস্বাস্থ্য এই আই এন এ যোদ্ধা দেশের কাছে প্রাপ্য সম্মানটুকুই শুধু আশা করেন
এই পাঁচটি গল্পের সাথে টাইমস অব ইন্ডিয়ায় প্রথম প্রকাশিত আরও পাঁচটি গল্প দেওয়া হল। সঙ্গে আরও অনেক ছবি রয়েছে। 'ভুলে যাওয়া স্বাধীনতা' সিরিজের গল্পগুলো যেসব গ্রামকে ঘিরে বোনা হয়েছিল, সেইসব অঞ্চল ঔপনিবেশিক শাসন বিরোধী বিদ্রোহগুলির অন্যতম কেন্দ্র ছিল। আমাদের দেশের স্বাধীনতা একা শহুরে অভিজাত এলিটদের কৃতিত্ব ছিল না। পল্লীগ্রামের সাধারণ ভারতীয়রা স্বাধীনতা সংগ্রামে অনেক বেশি সংখ্যায় অংশ গ্রহণ করেছিলেন, সাধারণ গ্রামীণ ভারতীয়দের কাছে এই স্বাধীনতার কোনো একমাত্রিক স্বরূপ ছিল না। প্রসঙ্গত বলা যায়, ১৮৫৭ সালের বিদ্রোহ যখন দেশের গ্রামগুলিতে আত্মপ্রকাশ করছিল, সেসময়ে মুম্বই ও কলকাতার শহুরে অভিজাত এলিটরা ব্রিটিশদের সাফল্য প্রচারের জন্য সভার আয়োজন করতে ব্যস্ত ছিলেন। ১৯৯৭ সালে, স্বাধীনতার ৫০ বছর পর, আমি এমনই কয়েকটি গ্রামে ফিরে যাই - এই গল্পগুলো সেসব গ্রাম থেকেই উঠে এসেছে:
5. শেরপুর: মহান আত্মত্যাগ, ক্ষণস্থায়ী স্মৃতি
স্বাধীনতার দশটি আখ্যান- ৪: উত্তরপ্রদেশের এক গ্রাম যেখানে মানুষ ১৯৪২ সালে পতাকা উত্তোলন করে শাস্তি পেলেন
4. গোদাবরী: এখনও আক্রমণের আশঙ্কায় পুলিশ
স্বাধীনতার দশটি আখ্যান - ৫: আল্লুরি সীতারামারাজু অন্ধ্রপ্রদেশের রাম্পা থেকে ঔপনিবেশিক শাসন বিরোধী এক বৃহৎ বিদ্রোহের নেতৃত্ব দেন
3. সোনাখান: দু’বার মৃত্যু হল বীর নারায়ণ সিংয়ের
স্বাধীনতার দশটি আখ্যান - ৬: দয়াভিক্ষা নয়, ন্যায়প্রতিষ্ঠার সংগ্রামে আত্মাহুতি দিয়েছিলেন ছত্তিশগড়ের বীর নারায়ণ সিং
2. কাল্লিয়াস্সেরি: সুমুকনের সন্ধানে
স্বাধীনতার দশটি আখ্যান -৭: ইংরেজ সরকার, স্থানীয় জমিদার এবং জাতিভেদ প্রথা এই সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই গ্রাম
1. কাল্লিয়াস্সেরি: ৫০-এও লড়াই জারি
স্বাধীনতার দশটি আখ্যান - ৮: শিকারীদের দেবতা ইংরেজ সরকারের হাত থেকে কেরালার কমিউনিস্টদের রক্ষা করলেন
পারি এখনও বেঁচে থাকা নবতিপর মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাঁদের জীবনকাহিনি রেকর্ড করার প্রয়াস চালিয়ে যাচ্ছে
অনুবাদ: স্মিতা খাটোর
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/স্বাধীনতার-দশটি-আখ্যান










