ছেদন, তাকে বন্ধ করা এবং ল্যাপ্রস্কোপি যন্ত্রের সাহায্য ফালোপেন টিউবের উপর কাজ করা — বন্ধ্যাত্বকরণের এই তিনটি স্তরেই পর্যাপ্ত আলোর দরকার হয়,” বললেন ডঃ গোস্বামী। দুপুরবেলার চড়া সূর্যালোক আবছা হয়ে আসছিল অথচ কেউ ঘরে রাখা ইমারজেন্সি আলো জ্বালিয়ে দিল না।
পাঁচ মিনিটেরও কম সময়ে একটি অপারেশন শেষ করে ডাক্তার পরের টেবিলের দিকে এগিয়ে গেলেন। ওই মহিলাকে টেবিল থেকে নামিয়ে পরের দলটিকে প্রস্তুত করার জন্য ইঙ্গিত হিসাবে সহায়ক ও আশা কর্মীকে তিনি বললেন, “হয়ে গেছে।”
পাশের ঘরে তোশক পাতা আছে। ঘরের হলুদ রঙের স্যাঁতস্যাঁতে দেওয়ালে শ্যাওলার দাগ। শৌচাগার থেকে সোঁদা গন্ধ আসছিল। পুরো কাজ শেষ হওয়ার পর নেহাকে নিয়ে আসা হল সেই ঘরে শুয়ে বিশ্রাম করার জন্য, তারপর তাঁকে ও অন্য তিন মহিলাকে অ্যাম্বুলেন্স করে বাড়ি পৌঁছে দেওয়া হবে। অ্যাম্বুলেন্সে ওঠার সময়েও নেহা ঘোরের মধ্যে ছিলেন কারণ সব কিছু এত তাড়াহুড়োয় হল, তার উপর আবার তাঁকে পুরোপুরি অজ্ঞানও করা হয়নি।
শাশুড়ির উপর ভর দিয়ে যখন তিনি বাড়ি পৌঁছালেন তখন আকাশ তাঁদের জন্য অপেক্ষা করছিলেন। “পুরুষ মানুষেরা আশা করে তাদের মা, স্ত্রী, বাচ্চাকাচ্চা আর কুকুর তাদের জন্য অপেক্ষা করবে, উল্টোটা নয়,” তাঁর শাশুড়ি বললেন। বলেই বাড়ির একটি ছোট্ট কোণায় যেখানে রান্নাঘর সেখানে চলে গেলেন নেহার জন্য চা বানাতে।
“ইঞ্জেকশন দেওয়ার পরও ব্যথা করছিল,” ক্ষতস্থান ঢেকে রাখার জন্য পেটের যেখানে একটুকরো চৌকো ব্যান্ডেজ বাঁধা ছিল সেইখানে হাত রেখে বললেন তিনি।
দিন দুয়েক পর নেহা উবু হয়ে বসে রান্নাঘরের কাজ শুরু করে দিলেন। ব্যান্ডেজটা তখনও ছিল, মুখে স্পষ্ট অস্বস্তির চিহ্ন, সেলাই তখনও শুকোয়নি। নেহা বললেন, “যাই হোক ঝামেলা চুকল।”
প্রচ্ছদ চিত্র: নিউ-মিডিয়া শিল্পী প্রিয়াঙ্কা বোরার নতুন প্রযুক্তির সাহায্যে ভাব এবং অভিব্যক্তিকে নতুন রূপে আবিষ্কার করার কাজে নিয়োজিত আছেন। তিনি শেখা তথা খেলার জন্য নতুন নতুন অভিজ্ঞতা তৈরি করছেন; ইন্টারেক্টিভ মিডিয়ায় তাঁর সমান বিচরণ এবং সেই সঙ্গে কলম আর কাগজের চিরাচরিত মাধ্যমেও তিনি একই রকম দক্ষ।
পারি এবং কাউন্টার মিডিয়া ট্রাস্টের গ্রামীণ ভারতের কিশোরী এবং তরুণীদের স্বাস্থ্য সম্পর্কিত দেশব্যাপী রিপোর্টিং প্রকল্পটি পপুলেশন ফাউন্ডেশন সমর্থিত একটি যৌথ উদ্যোগের অংশ যার লক্ষ্য প্রান্তবাসী এই মেয়েদের এবং সাধারণ মানুষের স্বর এবং যাপিত অভিজ্ঞতার ভিত্তিতে এই অত্যন্ত জরুরি বিষয়টিকে ঘিরে প্রকৃত চিত্র তুলে ধরা।
নিবন্ধটি পুনঃপ্রকাশ করতে চাইলে [email protected] – এই ইমেল আইডিতে লিখুন এবং সঙ্গে সিসি করুন [email protected] – এই আইডিতে।
বাংলা অনুবাদ: চিলকা