অনুবাদ: শাশ্বত গাঙ্গুলী
অনুবাদ সম্পাদনা: স্মিতা খাটোর

JÅ«nÄgadh, Gujarat
|THU, JUN 12, 2025
নহে যে ঠুনকো, ভেদলা সে ঝুমকো
Author
Translator

Gurpreet Singh
রুধিবেনের কানে এই যে পেল্লায় সাইজের সোনার বল ঝোলানো দুলজোড়া দেখছেন, এর নাম ভেদলা। রুধিবেন গুজরাতের পোরবন্দর জেলার চিঙ্গারিয়া গ্রামের মাহের জনজাতির সদস্য। এই রাজ্যের মাহের আর কোলি দুই জনজাতির মানুষই কানে এই ভেদলা দুল পরেন। সোনায় গড়া দুলগুলোর এক একটার ভার পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম অবধি হতে পারে। মেয়েরা নিত্যদিন কানে ভেদলা পরে থাকেন, এমনকি মাঠেঘাটে কাজ করার সময়েও।
রুধিবেনের গলার উল্কিটিও এককালে রোজকার যাপনেরই অংশ ছিল। সাধারণত কিশোরী বয়সে এই উল্কিগুলি মেয়েদের গলায়, হাতে, পায়ে আঁকা হত। রুধিবেনের কথায়, "উল্কি করার পরের দশ দিন অবধি বড্ড কষ্ট হত। মাঝেমধ্যেই মহিলাদের সংক্রমণ হয়ে যেত, ফলে যন্ত্রণা আরও বাড়ত।" নিজের অভিজ্ঞতার কারণেই রুধিবেন সিদ্ধান্ত নেন যে তিনি তাঁর মেয়েদের গায়ে উল্কি করাতে দেবেন না।
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/vedla-earrings-of-the-maher-community-bn

