
SANGUR, PUNJAB
|THU, JUL 20, 2023
রণ-এর সুর: কচ্ছি লোকগীতির আর্কাইভ
কচ্ছ মহিলা বিকাশ সংগঠনের (কেএমভিএস) সহযোগিতায় কচ্ছের লোকগীতির এই অনন্য সমৃদ্ধ মাল্টিমিডিয়া আর্কাইভটি তৈরি করেছে পারি। ৩৪১টি গানের এই সংকলনে ফুটে উঠেছে প্রেম, বিরহ, বিচ্ছেদ, বিয়ে, ইবাদত, মাতৃভূমি, লিঙ্গ সচেতনতা ও গণতান্ত্রিক অধিকারের মতো নানান বিষয়বস্তু। এই অঞ্চলের দৃশ্য, বুলি ও সাংগীতিক সমারোহে ধরা পড়েছে তার অপার বৈচিত্র্য। কচ্ছের শ্রতিধারা আজ মৃতপ্রায়, একদা ঐশ্বর্যময় সে শিল্পরূপ পুনরুজ্জীবিত করতে অনাড়ম্বরে জোট বেঁধেছেন গুজরাতের ৩০৫ জন বায়েন, গায়ক ও যন্ত্রী। ধীরে ধীরে মরুপ্রান্তরের ফিকে হয়ে আসা এই সুরলহরী আজ সংরক্ষণ না করলেই নয়
Author
Translator
7. মরুপ্রান্তরে পিরিতির মরসুম
প্রেম, বৃষ্টি ও বাসনা ঘিরে একটি কচ্ছি লোকগীতি
6. ‘তুঁহার কুয়োর নোনতা পানি আমার কাছে বিষ’
বিয়ের পর, হয়তো বা বিয়ের জন্যই আত্মীয়রা আর আপন রইল না — কচ্ছের এক তরুণীর গানে শুনুন সে বিষণ্ণতার কথা
5. কচ্ছ: আস্থা আর সংহতির মিনার
হাজারও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সংগীত, স্থাপত্য ও সংস্কৃতির সমন্বয় সাধনকারী বিরাসত ধরে রেখেছে যে মরুপ্রান্তর, তারই অনন্য রূপরসগন্ধ হয়ে ফুটে উঠেছে এই ভক্তিগীতিটি
4. ফেলে আসা আঙিনা, ভিটে আর গাঁয়ের কথা
এই কচ্ছি গানে শুনুন এক অল্পবয়সি এক মেয়ের দাস্তান, বিয়ের পর সে তার জন্মভিটে ছেড়ে চলে যাচ্ছে
3. যেথা গানে মেলে মেয়েদের মুক্তির দিশা
পিপলস আর্কাইভ অফ রুরাল ইন্ডিয়ায় প্রকাশিত কচ্ছগীতির তৃতীয় কিস্তিতে ধরা পড়েছে গ্রামীণ নারীর অভিনব, প্রতিবাদী কণ্ঠ
2. কচ্ছের সরোবরে দাস্তান-এ-ইশ্ক
ভুজের পটভূমিকায় এই কচ্ছি লোকগানে ধরা পড়েছে প্রেম ও বিরহ। পারির কচ্ছগীতি সংকলনের এটি দ্বিতীয় কিস্তি
1. কচ্ছের মিঠা পানি: রণের গীতিকা
উত্তর-পশ্চিম গুজরাতের এই লোকগানটি আদতে কচ্ছের মানুষজন ও সংস্কৃতির এই দরাজ উদযাপন
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/songs-of-the-rann-archive-of-kutchi-folk-songs-bn







