
SANGUR, PUNJAB
|TUE, SEP 09, 2025
প্রতিবন্ধকতা নিয়ে গাঁয়েগঞ্জে টিকে থাকার সংগ্রাম
ভারতের গ্রামে গ্রামে অসংখ্য মানুষ প্রতিবন্ধকতা নিয়েই বেঁচে আছেন। প্রতিবন্ধকতা যে শুধু জন্মগত, তা নয়। তা সামাজিক অথবা রাষ্ট্রীয় সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা-জনিতও হতে পারে। ঝাড়খণ্ডে ইউরেনিয়াম খনির সন্নিকটে বসবাসের কারণে, কিংবা মারাঠওয়াড়ার বেলাগাম খরার ফলে মানুষ যখন ফ্লোরাইড-মিশ্রিত ভূজল খেতে বাধ্য হলে ছেঁকে ধরে প্রতিবন্ধকতা। একেক সময় অসুখ বা চিকিৎসাজনিত অবহেলা থেকেও প্রতিবন্ধকতা দেখা দেয় — লখনউবাসী সাফাইকর্মী পার্বতী দেবীর আঙুল ক্ষয়ে গেছে কুষ্ঠ হয়ে, ওদিকে বসন্তরোগের থাবায় নষ্ট হয়েছে মিজোরামের দেবাহালা চাকমার দুটি চোখ, এদিকে গ্যাংগ্রিন থেকে হাত-পা সবকিছু খুইয়ে বসেছেন পালঘরের প্রতিভা হিলিম। কারও ক্ষেত্রে আবার প্রতিবন্ধকতার স্বরুপটি বৌদ্ধিক — শ্রীনগরের ছোট্ট মোহসিন যেমন সেরিব্রাল পলসি রোগে আক্রান্ত, তেমনই মহারাষ্ট্রের প্রতীক যুঝছে ডাউনস্ সিন্ড্রোমের সঙ্গে। এসকল ক্ষেত্রেই জীবনের জটিলতা আরও ভয়াবহ হয়ে ওঠে দারিদ্র্য, অসমতা, নাগালবিহীন স্বাস্থ্য পরিষেবা ও বৈষম্যের জেরে। ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকা মানুষের একদিন প্রতিদিন ঘিরেই এই কাহিনি সংকলন
Author
Translator
19. ব্রেইল এবং ব্যালট
প্রতিবন্ধকতা-যুক্ত মানুষদের যাতে ভোট দিতে অসুবিধে না হয় তার জন্য বেশ কিছু সরকারি ব্যবস্থা রয়েছে। তা সত্ত্বেও বাবলু কৈবর্তের মতো কেউ কেউ ২০২৪ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে দ্বিধায় আছেন
18. ‘স্নেহের জোরেই ভালো শিক্ষক তৈরি হয়’
এই শিক্ষক দিবসে পারি সেই সকল অনন্য শিক্ষাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, যাঁরা প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের তালিম দেন। ধৈর্য্য, অধ্যবসায় ও পড়ুয়াদের প্রতি সীমাহীন স্নেহই যে উৎকৃষ্ট শিক্ষার প্রকৃত বুনিয়াদ, তার জলজ্যান্ত সাক্ষী এই শিক্ষকেরা
17. অতিমারি পেরিয়ে শিক্ষার কঠিন পথে বৌদ্ধিক প্রতিবন্ধী শিশুরা
টানা দুই বছরের বিরতি এবং শিক্ষার অনেকটা ফাঁক পেরিয়ে স্কুলে ফেরার পর পুরনো রুটিনে মানিয়ে নেওয়া ঘিরে সমস্যায় পড়ছে বৌদ্ধিক প্রতিবন্ধকতাসম্পন্ন শিশুরা
16. রুপোলি রেখার খোঁজে শরণ্যা
তিন দৃষ্টিহীন সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলার অবিরাম সংগ্রামে রত আছেন শরণ্যা। গুম্মিডিপোন্ডি থেকে প্রতিদিন ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চেন্নাইয়ের ইস্কুলে সন্তানদের নিয়ে আসেন এই একক অভিভাবক
15. চিত্রা ও মুথুরাজার প্রেমের অরূপকথা
হাজারো চড়াই উৎরাই পেরিয়ে এসেছে চিত্রা ও মুথুরাজার জীবন – স্ত্রীর কাঁধে হাত রেখে পথ চলেন মুথুরাজা, স্বামীকে সেই পথ দেখান চিত্রা। এই যুগলের প্রেমকাহিনিটি অনন্ত দারিদ্র্য, রোগজ্বালা এবং প্রতিবন্ধকতার বারোমাস্যায় গাঁথা…
14. ছোট্ট মহসিন কোনদিনও পারবে না হাঁটতে, খেলতে কিংবা ইস্কুলে যেতে
শ্রীনগরের রাখ-এ-আর্থ পুনর্বাসন কলোনিতে স্থানান্তরিত হওয়ার পর থেকে আখূন দম্পতি তাঁদের সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছেলের চিকিৎসা করাতে এবং একটা ভদ্রস্থ মজুরির কাজ জোগাড় করতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছেন
13. প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় চিড় ধরেছে
মহারাষ্ট্রের কৃষিজীবী পরিবারের বৌদ্ধিক প্রতিবন্ধকতাসম্পন্ন শিশুদের জন্য অনলাইন শিক্ষার সুযোগ না থাকায় একদিকে যেমন তাদের শিক্ষার ক্রমাবনতি হচ্ছে, তেমনই অন্যদিকে তাদের মা-বাবাদের সন্তানকে ঘিরে দুশ্চিন্তা বেড়ে চলেছে
12. কৃষকদের সমর্থনের প্রশ্নে কোনও দ্বিধা থাকতেই পারে না
দুর্বল পা নিয়েও মৎস্যজীবী প্রকাশ ভগত তাঁর গ্রাম পারগাঁওয়ের কৃষি আইন বিরোধী আন্দোলনকারীদের জন্য রান্না করছেন। তাঁরা নাসিক থেকে দিল্লিগামী মোর্চায় অংশগ্রহণ করছেন রাজধানীতে আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতিতে
11. অদম্য এক মানুষের থেকে পাওয়া জীবনের অমূল্য পাঠ
গত বছর গ্যাংগ্রিনে আক্রান্ত হয়ে প্রতিভা হিলিমের শরীরের চারটে অঙ্গই বাদ পড়ে যায়। কিন্তু মহারাষ্ট্রের পালঘরের এই আদিবাসী শিক্ষিকা অদম্য মনোবল নিয়ে এগিয়ে চলেছেন। নিজের বাড়িতে তিনি সেইসব পড়ুয়াদের পাঠ দিচ্ছেন যাদের অনলাইনে পড়াশোনা করার সাধ্য নেই
10. ছোঁয়াচ বাঁচানো অতিমারি ও দৃষ্টিহীনের স্পর্শ-নির্ভর দুনিয়া
মুম্বইয়ের লোকাল ট্রেনে রুমাল বিক্রি করতেন বিমল এবং নরেশ ঠাকরে। দুজনেই দৃষ্টিহীন। লকডাউনের ফলে তাঁদের এবং এমন বহু মানুষের রোজগার বন্ধ। সরকারি সহায়তা তাঁরা পাননি। ফলে তাঁদের দিন কাটছে চরম অনিশ্চয়তার মধ্যে
9. ‘ডাক্তার বলছে আমার হাড় ফাঁপা হয়ে গেছে’
সারাজীবন রোগভোগ আর জরায়ু বাদ দেওয়া সহ আরও বিভিন্ন অস্ত্রোপচারের পর পুণে জেলার হাডশি গ্রামের বিবাবাঈ লোয়ারের শরীর বেঁকে ছোট হয়ে গেছে। এসবের পরেও তিনি যেমন চাষের কাজ করে চলেছেন তেমনই দেখাশুনা করে যাচ্ছেন পক্ষাঘাতগ্রস্ত স্বামীর
8. ‘ডাক্তাররা জরায়ু বাদ দেওয়ার অপারেশন করাতে বলেছিলেন’
বৌদ্ধিক প্রতিবন্ধকতাসম্পন্ন মহিলাদের যৌনতা ও প্রজনন কেন্দ্রিক স্বাস্থ্য-অধিকার থেকে প্রায়ই বঞ্চিত করা হয় হিস্টেরকটমির মাধ্যমে। কিন্তু মহারাষ্ট্রের ওয়াদি গ্রামের মলন মোরের বরাত ভালো যে তিনি তাঁর মাকে পাশে পেয়েছিলেন
7. চারদিন চাররাতের স্কুটার সফরে পানভেল থেকে মধ্যপ্রদেশ
বছর কয়েক আগে দুর্ঘটনায় একটি পা-হারিয়েছেন বিমলেশ জয়সয়াল। লকডাউনের সময় এই শারীরিক প্রতিকূলতা নিয়েই তিনি একটি গিয়ারহীন স্কুটারে চেপে মহারাষ্ট্রের পানভেল থেকে মধ্যপ্রদেশের রেওয়া পর্যন্ত ১,২০০ কিমি পথ সফর করেছেন, সঙ্গে ছিলেন তিন বছরের মেয়ে সমেত তাঁর স্ত্রী
6. আপন আলোয় উজ্জ্বল দেবহল চাকমার সৃষ্টি
মিজোরামের রাজীবনগরের বাসিন্দা দৃষ্টিশক্তি-রহিত কারিগর দেবহল চাকমা আজ ৫০ বছর ধরে স্মৃতি ও স্পর্শের উপর নির্ভর করে নিখুঁত সব বাঁশের ঝুড়ি তৈরি করে আসছেন। তিনি বলেন এখনও বাঁশ দিয়ে দিব্যি বাড়ি বানিয়ে ফেলতে পারেন
5. ধরৌতায় সরকারি কার্ডের মারপ্যাঁচে অনাহারে মৃত্যু
আধার কার্ড থাকলেই কি যে কোনও সরাকারি সাহায্য সহজে মেলে? উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলার একটি অনাহারজনিত মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কোনও সরকারি কার্ড করানোর জটিল পদ্ধতি কেমনভাবে গরিব মানুষকে দিশেহারা করে দিতে পারে
4. ভোট দেওয়ার যোগ্য, কিন্তু আধার-যোগ্য নয়
কুষ্ঠরোগের কারণে পার্বতী দেবীর আঙুল ক্ষয়ে গেছে। সেই কারণে লখ্নৌ-এর এই জঞ্জাল-কর্মী এবং ওঁর মত হাজারো মানুষ আধার কার্ড করাতে পারেন না। ফলত তাঁরা প্রতিবন্ধী পেনশন এবং রেশন তুলতে পারেন না
3. আকরিকের তেজস্ক্রিয়তায় পঙ্গু বাঙ্গোর মানুষ
অর্ধ শতক ধরে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার জাদুগুডাসহ ইউরেনিয়াম খনিগুলির কাছাকাছি গ্রামের মানুষ তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ এবং বিষাক্ত পুকুরের জলের মধ্যেই জীবনযাপন করার জন্য কঠিন মূল্য দিয়ে চলেছেন
2. হাড় ক্ষয়কারী মারাঠওয়াড়ার দূষিত জল
বারংবার ঘটে চলা খরার কবলে পড়ে মারাঠওয়াড়ার সাওয়ারখেড় প্রভৃতি গ্রামের মানুষ বোরওয়েলের ফ্লুরাইড-সংক্রমিত ভূগর্ভস্থ জলকেই পানীয় জল হিসেবে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, এর ফলে অসংখ্য মানুষের মধ্যে ফ্লুরোসিস নামক মারণ রোগ দেখা দিয়েছে
1. ‘ও থামলে, আমার জীবনও স্তব্ধ হবে’
পারির স্বেচ্ছাকর্মী সংকেত জৈন স্থির করেছেন সমগ্র ভারতবর্ষের অন্তত তিনশটি গ্রামে ঘুরে ঘুরে তিনি প্রতিবেদন তৈরি করবেন এবং একই সঙ্গে আরেকটি প্রকল্প বাস্তবায়িত করবেন: গ্রামীণ জীবনের যে কোনও ঘটনা বা দৃশ্যকে ঘিরে একটি আলোকচিত্র তুলবেন এবং তারপর সেই আলোকচিত্রটির থেকে একটি স্কেচ তৈরি করবেন। পারির উপর এই সিরিজের এটি ষষ্ঠ প্রয়াস। স্লাইডারটি কোনও একটি দিকে টানলে আলোকচিত্রটি অথবা স্কেচটি সম্পূর্ণ দেখতে পাওয়া যাবে
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/living-with-disability-in-rural-india-bn



















