অনুবাদ: শাশ্বত গাঙ্গুলী
অনুবাদ সম্পাদনা: স্মিতা খাটোর
Pune, Maharashtra
|THU, JUN 12, 2025
নেহাইয়ে বসত জীবন
মহারাষ্ট্রের নানগাঁওয়ের কামার দম্পতি সুরেখা আর ছাবুরাও সালুঙ্কে এই বর্ষার মাসগুলোতে গাছের নিচে দোকান দিয়েছেন
Author
Text Editor
Translator

Binaifer Bharucha
"বর্ষাকালটা আমরা এইখানেই কাজ করি। আসলে এই সময়ে চাষিদের নতুন লাঙল আর নানান যন্ত্রপাতি দরকার হয়, আবার পুরানোগুলোও সারাই করার প্রয়োজন পড়ে,” সুরেখা জানাচ্ছেন। স্বামী ছাবুরাও সালুঙ্কের সঙ্গে সুরেখা একটা বড়ো বটগাছের ছায়ায় বসে আছেন।
পঁয়ষট্টি নম্বর ন্যাশানাল হাইওয়ের কাছে, পুণে জেলার দাউন্দ-পাতাস রাস্তার উপরে দাপোদি গ্রাম। গ্রামটায় ঢোকার মুখেই এই বড়ো বটগাছটা। "আমরা এই পাশের গ্রামেই থাকি, নানগাঁও," একটু থেমে সুরেখা আরও জানালেন, "এখান থেকে ধরুন মোটামুটি এক ঘণ্টার হাঁটাপথ।"
কত আয় করেন তাঁরা? “দিনে তিনশো টাকা, কখনও চারশো পাঁচশো টাকা আসে। কিন্তু কোনও কোনও সময় আবার কাজই থাকে না আর তখন কিছুই আয় হয় না।"
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/living-off-the-anvil-bn

