
SANGUR, PUNJAB
|WED, JUL 23, 2025
নির্বাচন ২০১৯: গ্রামীণ ভোটচিত্র
গ্রামীণ ভারতের ভোট কীসের ভিত্তিতে নির্ধারিত হয়? কৃষি সংকট, ঋণ মকুব, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, স্কুল, কামকাজ, ভদ্রস্থ মজুরি ও সম্ভ্রমের জীবন — গাঁ-গঞ্জের ভোটারদের কাছে এগুলিই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। অন্ধ্রপ্রদেশ, গুজরাত, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উত্তরাখণ্ডের গ্রামে গ্রামে পারি ঠিক এইটাই দেখতে পেয়েছে। কিছু কিছু জায়গা গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, অন্যত্র কলকারখানা বা শিল্প প্রকল্পের হাতে জল-জঙ্গল-জমি বেদখল হয়ে চলেছে, কোথাও আবার বহুযুগের দাবিদাওয়া উপেক্ষিত থেকে যাওয়ায় রাগ। সম্পূর্ণ সিরিজটি এখানে পড়া যেতে পারে...
Author
Translator
10. নিরাপত্তা এবং বিদ্যুতে নাড়া খেতে পারে গুরুগ্রামের ভোট
নয়াগাঁও, হরিয়ানার গুরুগ্রাম জেলার একটি ‘শহুরে গ্রাম’। ‘মিলেনিয়াম সিটি’র বিপণি আর অফিসের মধ্যে একটি তীব্র বৈপরীত্য নিয়ে দাঁড়িয়ে আছে গ্রামখানি। এখানকার বাসিন্দারা চান, ১২ই মে ভোট দেওয়ার পরে তাঁদের এলাকার পরিকাঠামো যেন সংস্কার করা হয়
9. নতুন মেয়েরা, পুরনো আশা আর ভুজের নির্বাচন
ভুজ শহরে এবং কচ্ছ জেলা-সংলগ্ন গ্রামে মহিলা এবং অন্য মানুষজন নির্বাচনকে ঘিরে তাঁদের আশা এবং সন্দেহ প্রকাশ করেছেন এবং কেন আজ, ২৩শে এপ্রিল এখানে লোকসভা নির্বাচনে ভোট দেবেন না সেই বিষয়েও মতামত দিয়েছেন
8. ঢালাও মদ বিক্রির বিরুদ্ধে ভোট দিচ্ছেন নীলগিরির আদিবাসীরা
গুদালুর ব্লকের মহিলারা জানালেন যে মদ্যপান আর সরকার পরিচালিত মদের দোকান তাঁদের সংসার ভেঙে দিচ্ছে। কোনো [ভোট] প্রার্থীই এ বিষয়ে চিন্তিত না কিন্তু মহিলারা আশা করছেন আজ সেখানে ভোটের পর অবস্থাটা বদলাবে
7. থুথুকুড়ির ভোটে রাফায়েলকে ছাপিয়ে মুখ্য হয়ে উঠছে স্টারলাইট
তামিলনাড়ুর কুমারেড্ডিয়াপুরম গ্রাম – এখানে ভোটগ্রহণ হবে ১৮ এপ্রিল – ভোটারদের মনে প্রধানত রয়েছে ২২ মে, ২০১৮ তে পুলিসের গুলিতে ১৪ জন স্টারলাইট কপার প্লান্ট বিরোধী বিক্ষোভকারীর হত্যার স্মৃতি
6. টুমকুর নির্বাচনের পর স্বচ্ছ কাজের আশা
কর্ণাটকের টুমকুর জেলায় সর্বাধিক স্বহস্তে বর্জ্য সাফাইকারী ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারের বাস। রাজনৈতিক নেতাদের উপর তাঁদের বিশেষ ভরসা না থাকলেও ১৮ই এপ্রিল ভোট দেবেন তাঁদের অবস্থার উন্নতির আশায়
5. অনন্তপুর ভোটে আতঙ্ক ও দলাদলি
অন্ধ্রপ্রদেশের রায়ালসীমা অঞ্চলের বেশিরভাগ জায়গার নির্বাচনে ইস্যুর বদলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দলীয় ঘোঁট। আজ এই এলাকার মানুষ লোকসভা ও বিধানসভা দুটির জন্য ভোট দেবেন
4. হিমালয়ের নির্বাচনী প্রসঙ্গ: রাজপথ আমার পথ নয়
উত্তরাখণ্ডের সুউচ্চ পার্বত্য অঞ্চলে বসবাসকারী যে মানুষরা খচ্চর-চলা চড়াই পথ বেয়ে কয়েক মাইল যাতায়াত করেন তাঁরা জানতে চান কোন রাজনৈতিক দলকে ১১ই এপ্রিল ভোট দিয়ে ক্ষমতায় আনলে বহুদিন বাকি থাকা সড়ক নির্মাণের কাজটি অবশেষে সমাপ্ত হবে
3. নির্বাচনী লড়াইয়ে ইয়াভাতমলের কৃষি-বিধবা
২০১১ সালে স্বামী আত্মহত্যা করার পর বিধবা হয়েছেন খেতমজুর এবং অঙ্গনওয়াড়ি কর্মী বৈশালী ইয়েদে, তিনি পূর্ব মহারাষ্ট্র থেকে তাবড় তাবড় প্রার্থীদের বিরুদ্ধে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন
2. ভোট দেওয়া নিয়ে সরব টেম্ভারে গ্রাম
টিভি চ্যানেলের বিতর্ক আর দলীয় স্কোর কার্ড থেকে অনেক দূরে মহারাষ্ট্রের থানে জেলার গ্রামীণ ভোটাররা ভাবছেন কোন প্রার্থী তাঁদের সমস্যাগুলোর সুরাহা করবে - স্বাস্থ্য পরিষেবা, রাস্তা, স্কুল, ঋণ মকুব, কর্ম সংস্থান- এবং আরও অনেককিছু
1. চন্দ্রপুরের নির্বাচনী ফলাফলের পূর্বাভাস দিচ্ছে একটি বাঙ্ময় গাছ
একটি কয়লা খনি পূর্ব মহারাষ্ট্রে বরঞ্জ মোকাসা এবং অন্যান্য গ্রামে জমি-জীবিকা বিনষ্ট করার পর, বিজেপি সাংসদ মানুষকে যোগ্য ক্ষতিপূরণ পেতে সাহায্য করেননি বলে জানাচ্ছেন সেখানকার মানুষ। অতএব তাঁরা ১১ই এপ্রিল নির্বাচনে তাঁকে পরাজিত করার সিদ্ধান্ত নিয়েছেন
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/elections-2019-village-votes-bn









