
পারি হল আমজনতার বারোমাস্যা। বৈচিত্র্যে অনন্য গ্রামীণ ভারত, এই চরাচরে তার জুড়ি মেলা ভার। এ হল ৮৩ কোটি ৩০ লক্ষ মানুষ, ৮০০ ভাষা, অযুতনিযুত জীবিকা, শিল্প, সংস্কৃতি, সাহিত্য ও কিংবদন্তির অনন্ত ভাণ্ডার...

১২০ কোটি ভারতীয় যে সমস্ত ভাষায় কথা বলেন, যেগুলি তাঁদের আপন আপন মাতৃভাষা, তেমন ১৫টি ভাষায় লেখাপত্র প্রকাশ করে পারি। সাংবাদিকতার দুনিয়ায় পারি সর্ববৃহৎ বহুভাষিক প্রয়াস — আমাদের এই সাইটে প্রত্যেক ভাষা সমান...

পারি যে শুধু আপনাকে রিপোর্ট, নথি ও বই পড়ার সুযোগ করে দিচ্ছে, তা নয়। চাইলে সেগুলি বিনেপয়সায় আপনি ডাউনলোডও করতে পারেন। পারির গ্রন্থাগারে রয়েছে রিপোর্ট, গুরুত্বপূর্ণ ইশতেহার, এমন সব বই যা আর ছাপা হয় না, দুষ্প্রাপ্য নথি ও আরও কত সম্পদ...

ভারতীয় সাংবাদিকতার সবচাইতে উচ্চাভিলাষী এই প্রয়াসটি আপনার সাহায্য ছাড়া অসম্পূর্ণ। আপনি হাত না বাড়ালে স্বদেশের প্রতিটি প্রান্তে পৌঁছব কেমন করে আমরা? গ্রামীণ ভারতের দেশজোড়া অনন্য জ্ঞানভাণ্ডারটি নির্মাণে আপনার অবদান কাম্য...

নতুন প্রজন্মের জন্য এই দেশকে চেনা খুবই জরুরি। ভারতের অন্তরে লুকিয়ে আছে যে হাজার ভারতবর্ষ — শ্রেণিকক্ষ, কর্মশালা ও ইন্টার্নশিপের মাধ্যমে তাকেই আবিষ্কার করতে সাহায্য করি আমরা। এছাড়া পড়ুয়া সাংবাদিকদের লেখা অসংখ্য গল্পও প্রকাশ করে পারি...