
SANGUR, PUNJAB
|TUE, DEC 16, 2025
গেঁয়ো সুর: দেশ জোড়া বাদ্যযন্ত্রের বিচিত্র সম্ভার
গ্রামীণ ভারতের মতোই বৈচিত্র্যে ভরা তার বাদ্যযন্ত্রের সম্ভারও। হিমাচল প্রদেশের তারবাজনা রুবাব, ডাফলি সদৃশ খঞ্জরি, পশ্চিমবঙ্গের বানাম আর গাবগুবি, সুবিশাল শিঙা-সম মহারাষ্ট্রের তারপা, ছত্তিশগড়ের দুলুনি বাঁশি ও বাঁস বাজা সহ নানান রাজ্যের ধুমসি, ঢোল, ঢোলক, ঢাপ ও ডোল্লু। এসবের পাশাপাশি হামেশাই আরও হাজার একটা বাদ্যযন্ত্র সযতনে হাতে করে বানান সুদক্ষ কারিগরেরা। কতশত প্রজন্মের বিরাসত বহন করে চলেছেন নরসিংহপেট্টাইয়ের নাদস্বরম নির্মাতা, মায়লাপোরের মৃদঙ্গম কারিগর, কাসারগোড়ের বাঁশের ঢোল প্রস্তুতকারক কিংবা পেরুভেম্বা ঘাতযন্ত্র নির্মাণকারী কারিগরেরা। এইসব বাদ্যযন্ত্রের পরম্পরা অধুনা ম্রিয়মান হলেও কিছু কিছু আজও ধ্বনিত হচ্ছে বীরবিক্রমে। এসকল বাজনার অনুরণনে গ্রামগঞ্জের আকাশ বাতাস আজও কেমন মেতে ওঠে তারই সুর ধরা আছে এই কথা সংকলনে
Author
Translator
35. পিরিতির মধুর ধ্বনি
নাগাল্যান্ডের কোনয়াক আদিবাসী জনজাতির বাদ্যযন্ত্র ইয়া য়াহ, ব্যবহার হয় মূলত পূর্বরাগের সময়। বার্ষিক আওল্যাং বসন্ত উৎসবে শোনা গেল তার সুর
34. দাহিসারের ঢোলক কারিগরদের কথা
মুম্বইয়ের দাহিসার অঞ্চলের জমজমাট অলিগলিতেই বসত ইরফান শেখ ও তাঁর বেরাদরির লোকজনের। আধুনিক যুগের সঙ্গে পাল্লা দিয়ে বহুযুগ পুরানো ঢোলক নির্মাণের ঘরানাকে জিইয়ে রেখেছেন তাঁরা। এই তথ্যচিত্রে দেখুন ইরফান সাহেব ও তাঁদের প্রথাগত ঢোলক কারিগরির কথা
33. তারপির হাওয়াইয়া গান
চক্ষে দেখুন, কর্ণে শুনুন বাদ্যযন্ত্রীর তারপি (তারপা নামেও পরিচিত) বাদন
32. বোড়ো জনজাতির নাচগানে মাতোয়ারা মঞ্চ
আসামের বোড়ো সম্প্রদায়ের সুবুনশ্রী ও বাগুরুম্বা নৃত্য আর সিফুং বাঁশি, খাম ঢোল ও সেরজা বেহালা বাজনদারদের অনবদ্য পরিবেশনা দেখুন
31. ‘আশা করি এখনও খরতাল বানাচ্ছে ওরা’
রাজস্থানের বিখ্যাত তালবাদ্য খরতাল বানাতে পারেন এমন কারিগরের সংখ্যা শেষের দিকে প্রায় – তাঁদের মধ্যে অন্যতম অনুপরম সুতার। বাকিরা বেশিরভাগই শহরে চলে গেছেন আসবাব বানানোর কাজ নিয়ে, বলেন তাতে খানিক রোজগার বেশি
30. মোরচাং গড়েই সারাজীবন কেটে গেল
অর্ধশতকেরও বেশি সময় ধরে মোরচাং বানাচ্ছেন মোহনলাল লোহার। রাজস্থানের বালিয়াড়ির সর্বত্র কান পাতলেই শোনা যায় অনন্য এই তালবাদ্যের ধ্বনি
29. সময়ের সঙ্গে তাল মেলাতে মরিয়া মাজুলির বাদ্যকরেরা
অসমের নানা উৎসব-পার্বণে চিরকালই তালবাদ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থেকেছে। কিন্তু এইসব ঢোল, খোল এবং অন্যান্য তালবাদ্য বানানোর কারিগরেরা জানাচ্ছেন, সাম্প্রতিক গোবধ-বিরোধী আইনের জেরে তালবাদ্যের দাম এবং কারিগরদের হেনস্থা, দুইই ঊর্ধ্বমুখী
28. মিরাজের সেতার কারিগররা: হারানো সুর
মহারাষ্ট্রের এই শহরে বহু পরিবার তানপুরা, সেতার জাতীয় তার-বাদ্য তৈরির কাজ করে এলেও নতুন প্রজন্ম ক্রমশ এই কাজ থেকে বাদ্যযন্ত্র বাজানোর দিকে সরে যাচ্ছে
27. কাঁঠাল কাঠ কুঁদে সুরের ঝংকার তোলে কাদের দুই-হাত?
ভারতের বহুল পরিচিত বাদ্যযন্ত্রের অনেকগুলিই তৈরি হয় কাঁঠাল কাঠ দিয়ে, তামিলনাড়ুর সর্বত্রই যে গাছের দেখা মেলে। পানরুটি ও তাঞ্জাভুরের ওস্তাদ কারিগরদের শ্রমে জারিত কাঁঠাল কাঠ কুঁদে বের হয়ে আসা সুরধুনীর আখ্যান
26. ‘আমার তারপা-ই আমার দেওতা’
ভিকল্যা লাড়ক্যা ধিন্দা একজন ওয়ারলি আদিবাসী। ৮৯ বছর বয়সি এই ওস্তাদ তারপা-বাদক থাকেন ওয়ালওয়ান্ডে গ্রামে। বাঁশ ও লাউয়ের শুকনো খোল দিয়ে নির্মিত তারপা একপ্রকারের প্রথাগত শুষিরযন্ত্র। ভিকল্যা বাবার নিজের জবানে শুনুন তাঁর সংগীত ও আস্থার দাস্তান
25. জোড়াতাপ্পি দিয়ে বানানো নারায়ণ দেশাইয়ের সুরেলা সানাই
সাবেকি, হাতে তৈরি সানাইয়ের চাহিদা তলানিতে ঠেকেছে আজ। তাই কর্ণাটকের মানকাপুর গ্রামে সানাই শিল্পকে বাঁচিয়ে রাখতে নিত্যনতুন জোড়াতাপ্পি দিয়ে চলেছেন ৬৫ বছরের এই সানাইশিল্পী
24. মুম্বই লোকালে তারের জোরে ঝুলন্ত জীবন
মুম্বইয়ের লোকাল ট্রেনে সারেঙ্গি বাজিয়ে বাবার পরম্পরাকে জিইয়ে রেখছেন কিষাণ যোগী। কিন্তু তাতে পেট চলে না রাজস্থান থেকে আগত এই দেশান্তরি শ্রমিকের
23. মাদুরাইয়ে কম্বুর বিলম্বিত লয়
কোভিড-১৯ এবং লকডাউনের কারণে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের ঘটা আর নেই, ফলত তামিলনাড়ুর কম্বুশিল্পীদের রুজিরুটি বন্ধ হওয়ার জোগাড়। তাঁরা অবশ্য তাঁদের এই শিল্পের ভবিষ্যৎ নিয়েই অধিক চিন্তিত
22. গুলবাগিচায় বিকশিত শত পুষ্প
শীতকালে অনুষ্ঠিত স্মরণ-উৎসবে ছত্তিশগড়ের গোণ্ড জনজাতির নারী ও পুরুষেরা দল বেঁধে চলেছেন রেলা গানের সঙ্গে সঙ্গে হুলকি মান্দ্রি আর কোলাং নাচের জমায়েতে
21. দিনকর আইওয়ালের মেহনতি মুরলী
মহারাষ্ট্রের কোদোলি গ্রামের ওস্তাদ কারিগর ও সঙ্গীতজ্ঞ দিনকর আইওয়ালে, এ যাবত ১.৫ লাখ ঘণ্টার শ্রমে বাঁশি বানানোর শিল্পকে নিয়ে গেছেন অনুপম উচ্চতায় – অথচ লকডাউন সহ নানান সমস্যার মোকাবিলায় ধীরে ধীরে ফিকে হয়ে এসেছে সুর ও শ্রমের এ ফসল
20. মণিরামের বাঁশিতে বাজে আবছা হতে থাকা ওরছা অরণ্যের স্মৃতিমেদুর বিষাদ-সুর
ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার গোণ্ড আদিবাসী বাঁশি-কারিগর মণিরাম মণ্ডাবির স্মৃতিচারণে উঠে এল এক হারানো সময়ের কথা। সারি সারি মহীরুহ, বন্যপশু, এবং তাঁর 'দুলুনি বাঁশি' বানানোর বাঁশ, এককালে খুব সহজেই মিলত এসব
19. মুম্বইয়ের কৃষক বিক্ষোভের আঁচ বাড়াচ্ছে ধুমসি, তারপার বোল
মুম্বইয়ের আজাদ ময়দানের নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষক বিক্ষোভে জড়ো হয়েছিলেন মহারাষ্ট্রের দাহানু তালুকের আদিবাসী গোষ্ঠীর ধুমসি, তারপা বাদকেরা। তাঁরা প্রতিবাদ জানালেন নিজেদের গানে, নাচে
18. ছত্তিশগড়ের গোপালকদের সুরে মন্দ্রিত বাঁশ গীত
মধ্য ছত্তিশগড়ের বালোদ জেলায়, গোপালক সম্প্রদায়ের পঞ্চরাম, বাবুলাল এবং সহদেব যাদব আজও সাবেকি বাঁশ বাজা-গীত পরিবেশন করেন। এই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং গান এখন জনপ্রিয়তা হারিয়ে ধুঁকছে
17. হেসে, খেলে, গান গেয়ে আমরা দিল্লির পথ পার করে যাব
মহারাষ্ট্রের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০০ কৃষক চলেছেন দিল্লির পথে - তাঁদের অনেকেই আদিবাসী - তাঁরা চলেছেন দিল্লির কৃষক আন্দোলনে সামিল হতে ভ্যানে, গাড়িতে, টেম্পোয়, জিপে চেপে – ঠিক যেন এক রঙের শোভাযাত্রা
16. বীরভূমের জল, জঙ্গল, জমির হারিয়ে যাওয়া সুর
আদিবাসী সমাজের নিজস্ব জনপ্রিয় বাদ্যযন্ত্রগুলি ক্রমশ হারিয়ে যেতে বসেছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এই জনপ্রিয়তা হ্রাসের কারণ নিছক সাংস্কৃতিক নয়
15. এবার পুজোয় ঢাকের বোল ম্লান হলেও হার মানেননি ঢাকিরা
পুজোর মরশুমে গ্রাম বাংলা থেকে কলকাতায় আসা ঢাকিরা এইবছর কঠিন পরিস্থিতির সম্মুখীন
14. করোনা অসুরের সঙ্গে পাল্লা দিচ্ছেন সুরের যন্ত্রীরা
বংশানুক্রমে হারমোনিয়াম মেরামতির বিরল পেশায় নিযুক্ত মধ্যপ্রদেশের জব্বলপুর অঞ্চলের কিছু মানুষ লকডাউনের কারণে দুইমাসের জন্য আটকে পড়েছিলেন মহারাষ্ট্রের রেনাপুরে। কেমনভাবে সেই পরিস্থিতি সামাল দিলেন, তাঁরা সেসব কথা জানালেন পারিকে
13. রুবাব আর খঞ্জরির সুরে রাজমা ও ভুট্টা চাষ
সাম্প্রতিক একটি উৎসবে, চাম্বা জেলার কৃষক তথা বায়েন প্রেমলাল সংগীত পরিবেশন করলেন
12. নুয়াপাড়ার চারণ-কবি ও শস্য-ঠাকুরানির আখ্যান
পারম্পারিক শিল্পকলার চরম দুর্দিন আজ, সরকারি বদান্যতার আশায় বসে আছেন শিল্পীরা। তবুও ওড়িশার দেবগুরুরা ধান দিয়ে দেবদেবীর মূর্তি ইত্যাদি গড়ে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে লক্ষ্মীপুরাণের গান গেয়ে চলেছেন
11. মায়লাপুরের মৃদঙ্গ শিল্পীদের কথা
চেন্নাইয়ের কর্নাটকী সংগীত জগত ছাড়িয়ে দূরদূরান্তে জেসুদাস ও তাঁর পুত্র এডউইন তাঁদের হাতে তৈরি মৃদঙ্গের জন্য বিখ্যাত, অথচ আজও তাঁদের কখনও কখনও সাম্প্রদায়িক ভেদাভেদের শিকার হতে হয়
10. কাসারগোড়ের বায়েনরা
কেরালার পারাপ্পা গ্রামে, মাভিলান আদিবাসী সম্প্রদায়ের পুরুষরা পালাপার্বণ এবং অন্যান্য উৎসবের সময় ‘ঘাস’-এর উপরেই দিব্যি তাল ঠুকে ঢাক বাজান – বছরের বাদবাকি সময়ে এই সংগীত শিল্পীরা দিন মজুরির পেশায় ফিরে যান
9. বাজনা, গান আর স্লোগান
২০-২১ ফেব্রুয়ারি নাসিকের কৃষক সমাবেশে অনেকেই এসেছিলেন তাঁদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে, তাঁদের কথায়, গানে আর বাজনার তালে তালে প্রতিবাদ সমাবেশ মুখর হয়ে উঠেছিল
8. আছোটিতে নাচের বাজনা
প্রতি বছর পশ্চিম ওড়িশার দলিত সম্প্রদায়ের বাজনদারেরা রায়পুরের এক চৌমাথার মোড়ে ওবিসি সমাজের নাচের দলের কাছ থেকে বায়নার জন্য অধীর অপেক্ষায় থাকেন
7. পাহাড়ের পরিযায়ী বাজনদাররা
শত শত বছরের পুরোনো লোকবাদ্য রাবণহাথা সঙ্গে করে কিছু উপার্জনের আশায় রাজস্থানের কৃষিমজুরেরা প্রতিবছর এপ্রিল-মে মাসে হিমাচলপ্রদেশের ধরমশালায় চলে আসেন
6. 'পাথুরে কেঁদুয়া শাল, ঝরঝর ঝোরাই যে ঈশ্বর'
ওড়িশার নিয়মগিরি পাহাড়ের আদিবাসীরা ২০১৩ সালে খনিজ সম্পদ আহরণকারী মাইনিং কোম্পানির বিরুদ্ধে জয়লাভ করলেও, তাঁদের জন্মজন্মান্তরের জল-জমিনের উপর থেকে বিপদের ছায়া কাটেনি। সাম্প্রতিককালের নিয়মগিরি পরবে তাই নিয়েই গান বেঁধেছেন চারণকবি ও সমাজকর্মী রাজকিশোর সুনানি
5. হেসরঘট্টায় ঢোলের তালে তালে নৃত্য
বেঙ্গালুরুর উপকণ্ঠে অল্পবয়সী কিশোরীদের ঢোলের তালে তালে কন্নড নৃত্যশৈলীতে চমকপ্রদ পারদর্শিতা এই ধারণা ভেঙে দেয় যে নৃত্য আঙ্গিকটি শক্ত সমর্থ পুরুষদের পক্ষেই পরিবেশন করা সম্ভব। সঙ্গের ভিডিওটিতে দেখা যাবে কিশোরীদের দলটি কি অসাধারণ দক্ষতা, প্রাণশক্তি এবং লয়ের মিশ্রণে নৃত্য পরিবেশন করছে
4. পাঁপড়, আচার ছাড়িয়ে ঢাকের তালে স্বপ্নসন্ধান
গ্রামবাসীদের অপমান, স্বামীদের অত্যাচার আর কয়েক শতকের জাতিবিদ্বেষের সঙ্গে মোকাবিলা করে বিহারের ঢিবরা গ্রামের দশজন মহিলা একটি ঢাকের দল চালাচ্ছেন এবং এখন অনেকেই তাঁদের তালে তাল দিতে আরম্ভ করেছেন
3. বাসুদেব বাউল:বাংলার অনন্য গীতিধারার এক রক্ষক
বাউল সংগীত সমন্বয়বাদী জীবন দর্শন থেকে উঠে আসা এক অনন্য ঐতিহ্য। এই ধারার অনুসারী এবং শিক্ষক,বীরভূম জেলার বোলপুরের বাসুদেব দাস বাউল ফিল্মটিতে বাউল দর্শন এবং শিল্পরীতি সম্বন্ধে আলোচনা করেছেন
2. ৩,০০০ বার কলসি পিটিয়ে সুর তোলেন মীনাক্ষী
তামিলনাড়ুর মনমাদুরাইয়ে ৮ কেজি মাটি থেকে জন্ম নেয় অনবদ্য সুরলহরী
Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]
Donate to PARI
All donors will be entitled to tax exemptions under Section-80G of the Income Tax Act. Please double check your email address before submitting.
PARI - People's Archive of Rural India
ruralindiaonline.org
https://ruralindiaonline.org/articles/tuning-into-indias-many-musical-instruments-bn




































